ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ তারিখই নির্বাচন হতে হবে: ইনকিলাব মঞ্চ কবিরাজকে ১০ টুকরা করে গুম, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা গ্রেফতার ‘আমি কারও সমালোচনা করি না, চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না’: মির্জা আব্বাস বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন ,পর্যবেক্ষক মিশন প্রধান ‘নো সার্ভিস, নো বিল’সহ তাসনিম জারার ইশতেহারে যা থাকছে শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু শোষণের ধরন পরিবর্তন হয়নি : মামুনুল হক মস্কোতে রুশ জেনারেল গুলিবিদ্ধ হাদি হত্যার বিচারে বদ্ধপরিকর সরকার, জাতিসংঘে চিঠি পাঠানোর সিদ্ধান্ত শাহবাগ এলাকায় ফের উত্তেজনা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের দাবি বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের

‘সরকার বলে ঘরে থাকতে,কারখানা বলে যোগ দিতে’ মরণ শুধু আমাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

পেটের দায়ে চাকরি বাঁচাতে করোনা ঝুঁকির মধ্যেই কারখানার শ্রমিকরা ঢাকায় ফেরার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন। শনিবার সকাল থেকে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী বাসস্ট্যান্ডে রাজধানীতে ফেরার জন্য শ্রমিকদের ভিড় করোনা ভাইরাসের শঙ্কা বাড়িয়ে দিচ্ছে। তাদের আটকাতে স্থানীয় প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে।

দুদিন আগের প্রায় জনশূন্য বাসস্ট্যান্ড দুটিতে এদিন ছিল ঢাকামুখী শ্রমিকদের উপচেপড়া ভিড়।

ঢাকা যাওয়ার জন্য মধুপুর এসেছেন মোশারফ ও হালিম নামের দুই শ্রমিক। মধুপুর বাসস্ট্যান্ড থেকে ৩৫০ টাকা ভাড়ার শর্তে ছোট ট্রাকে চন্দ্রা যাচ্ছেন তারা।

তারা জানান, রোববার কাজে যোগ দিতে কারখানা থেকে নির্দেশ পেয়ে ঝুঁকির মধ্যেই বাড়ি থেকে বের হয়েছেন তারা।

মধুপুরের রুমি নামে এক নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার বলে ঘরে থাকতে। কারখানা বলে কাজে যোগ দিতে। মরণ যেন শুধু আমাদের।

ইমরান নামের অপর একজন জানান, মোবাইলের মাধ্যমে তিনিও কারখানার নোটিশ পেয়েছেন। রোববার সকালের মধ্যে কাজে যোগ না দিলে চাকরি থাকবে না। যানবাহনের সংকট আর এমন স্বাস্থ্য ঝুঁকিতে তিনিও পড়েছেন মহাচিন্তায়।

Tag :
আপলোডকারীর তথ্য

১২ তারিখই নির্বাচন হতে হবে: ইনকিলাব মঞ্চ

‘সরকার বলে ঘরে থাকতে,কারখানা বলে যোগ দিতে’ মরণ শুধু আমাদের

আপডেট সময় ০৮:৫২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০