ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২ ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান সৌদি আরবে ড্রাইভিং শেখার সময় দুর্ঘটনায় সিলেটের যুবক নিহত সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন: বাণিজ্যমন্ত্রী

রাতের আঁধারে কর্মহীন অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন এমপি খোকন

আকাশ জাতীয় ডেস্ক:

কর্মহীন এবং অসহায় একটি মানুষও না খেয়ে থাকবে না ইনশাআল্লাহ। খবর দিলেই খাবার নিয়ে পৌঁছে যাবো আমি। খেটে খাওয়া মানুষগুলোর কাছে আমার শুধু একটিই অনুরোধ নিজেকে বাঁচাতে, পরিবার সমাজ ও দেশের মানুষকে বাঁচাতে ঘরের মধ্যে থাকুন। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুন। করোনা ভাইরাস থেকে সচেতন করতে এভাবেই রাতদিন সমানভাবে খাবারের বস্তা নিয়ে কর্মহীন অসহায় মানুষের দারে দারে যাচ্ছেন মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

জানা যায়, দেশে লকডাউন ঘোষণা না করলেও বৈশ্বিক চ্যালেঞ্জ করোনা ভাইরাসের বিস্তার রোধে বর্তমান সরকার সামাজিক দূরত্বে অবস্থান ও মানুষজনকে ঘরের বাইরে না আসার জন্য নির্দেশ দিয়েছে সরকার। এ কারণে গাংনী পৌরসভার ১৫০ জন, বামন্দী, তেঁতুলবাড়িয়া, মটমুড়া, কাথুলি, গাঁড়াডোব, রাইপুর, কাজীপুর ইউনিয়নের প্রায় দেড় হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এজন্য ব্যক্তিগত তহবিল থেকে এমপি সাহিদুজ্জামান খোকন এসব কর্মহীন মানুষের বাড়িতে চাল, ডাল, আলু, তেল, লবণ, সাবান, হ্যান্ড স্যানিটাইজারসহ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য পৌঁছে দিচ্ছেন।

এমপি সাহিদুজ্জামান খোকন আকাশ নিউজকে বলেন, এ উপজেলার একজন কর্মহীন মানুষকেও না খেয়ে মরতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। করোনা ভাইরাস একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এটির মোকাবেলা করতে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। করোনা ভাইরাসের এই আপাদকালীন সময়ে বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ আছেন। তারা এই ঝুঁকিপূর্ণ সময়টা ঘরের বাইরে যাবেন না। এই সময়ে আমি আপনাদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেবো। তবে যারা বাড়ির বাইরে আসবেন তাদের কোনো খাবার দেওয়া হবেনা বলেও হুশিয়ারী দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া

রাতের আঁধারে কর্মহীন অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন এমপি খোকন

আপডেট সময় ০৩:৫৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০