ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লকডাউনে ঘর থেকে বের হওয়ায় যুবককে গুলি করে হত্যা!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

লকডাউনের মধ্যে ঘর থেকে বাইরে বের হওয়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী।

গত বৃহস্পতিবার নাইজেরিয়ার দক্ষিণের রাজ্য ডেলটার ওয়ারি শহরে স্থানীয় বাসিন্দা জোসেফ পেসুকে গুলি করে হত্যা করে সেনা সদস্যরা।

শুক্রবার দ্য জাপান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

করোনাভাইরাসে নাইজেরিয়ায় ১৮৪ ব্যক্তি আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থায় আশঙ্কাজনক। করোনা মোকাবেলায় দেশটির বিভিন্ন শহর লকডাউন ঘোষণা করা হয়েছে।

নাইজেরিয়ার যে শহরে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে সেই ডেলটার ওয়ারি শহরেও লকডাউন চলছিল। ওই সেনাদল এলাকাটিতে লকডাউন কার্যকরে নিয়োজিত ছিল।

সরকার থেকে লকডাউনের কড়াকড়ির ব্যাপারে জানানো হয় নাগরিকদের। কিন্তু এর মাঝেও বাড়ি থেকে বের হওয়ায় জোসেফ পেসুক গুলি করে হত্যা করা হয়েছে।

ডেলটার ওয়ারি শহরের মুখপাত্র ওনোম ওনোওয়াকপোয়েইইয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘ঘটনাটি ঘটনার পর তরুণরা বিক্ষোভ করেছে। তারা রাস্তায় আগুন জ্বালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

এ ঘটনার নিন্দা জানিয়ছেন ডেলটার ওয়ারি এলাকার আইনপ্রণেতা সিনেটর ওভি ওমো-আজিজি। যে সেনা সদস্য গুলি চালিয়েছে, তার বিচার দাবি করেছেন আজিজি।

গতকাল শুক্রবার ওই সেনাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

প্রসঙ্গত ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশিরভাগ দেশই করোনায় বিপর্যস্ত। শুক্রবার বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ১০ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৬০ হাজারের কাছাকাছি।

এদিকে একদিনে ৯ ঘণ্টার পরিসংখ্যানে দেখা গেছে, বিশ্বে প্রতি মিনিটে ৫০ জন আক্রান্ত ও ৪ জনের মৃত্যু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লকডাউনে ঘর থেকে বের হওয়ায় যুবককে গুলি করে হত্যা!

আপডেট সময় ০১:৩৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০