ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জুমার নামাজ ঠেকাতে পাকিস্তানে কারফিউ জারি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাসের বিস্তার রোধে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম সিন্ধু প্রদেশে শুক্রবারের জুমার নামাজ ঠেকাতে তিন ঘণ্টা কারফিউ জারি করা হয়। স্থানীয় সময় দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত এ কারফিউ জারি থাকে।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিন্ধু প্রদেশে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ায় সামাজিক সংক্রমণে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। সরকারের নিষেধ অমান্য করে গত সপ্তাহেও মানুষ নামাজ আদায়ে মসজিদে জড়ো হয়েছিল।

সিন্ধু প্রদেশ এক সপ্তাহের বেশি সময় ধরে লকডাউন রয়েছে। লকডাউন ঘোষণার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রাদেশিক সরকারের বিরোধিতা করে বলেছিলেন, লকডাউনের কারণে মানুষ ক্ষুধায় মারা যাবে।

এরপরও গত সপ্তাহে মসজিদে ইমামসহ সর্বোচ্চ পাঁচজন উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিল সিন্ধু সরকার। তবে মানুষজন তা উপেক্ষা করেই জামাতে নামাজ পড়েছে।

এরপরই এ সপ্তাহে জুমার নামাজ ঠেকানোর জন্য দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত মানুষের চলাচল বন্ধ রাখতে কারফিউ জারি করা হয়। এ সময়ে সব বাজারহাট বন্ধ রাখার মতো কঠোর পদক্ষেপও নেওয়া হয়।

দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে পাকিস্তানে। সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী, পুরো পাকিস্তানে অন্তত ২ হাজার ৪৫০ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। এর মধ্যে সিন্ধু প্রদেশে আক্রান্ত হয়েছে ৭৮৩ জন। আর গত পাঁচ দিনেই প্রদেশটির দ্বিতীয় বৃহত্তম শহর হায়দ্রাবাদে আক্রান্ত হয়েছে ১৩০ জন।

আক্রান্তদের অনেকেই মার্চের মাঝামাঝি সময়ে ভারতের দিল্লিতে বার্ষিক তাবলিগ জামাতে অংশ নিয়ে দেশে ফিরেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জুমার নামাজ ঠেকাতে পাকিস্তানে কারফিউ জারি

আপডেট সময় ০৮:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০