ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা পরিস্থিতি নিয়ে গণভবনে ৫ এপ্রিল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ এপ্রিল সকাল ১০টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করীম জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব উত্তরণের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণার বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক সভা হয়।

সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

এর আগে গত মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের আটটি বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলা প্রশাসক, স্থানীয় জনপ্রতিনিধিসহ মাঠ পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

সেখানে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বিন্দু পরিমাণ অনিয়ম সহ্য করা হবে না। সাহায্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো অভিযোগ বা কোনো অনিয়ম যদি পাই, সে যেই হোক না কেন, তাকে রেহাই দেব না। মানুষের দুঃসময়ের সুযোগ নিয়ে অর্থশালী-সম্পদশালী হয়ে যাবেন এমন অপচেষ্টা ভুলেও কেউ করবেন না।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা পরিস্থিতি নিয়ে গণভবনে ৫ এপ্রিল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

আপডেট সময় ১১:০০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০