ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোগীকে চিকিৎসা না দেয়ার অভিযোগ জাতি শুনতে চায় না: হানিফ

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, চিকিৎসা পেশা একটি মহান পেশা। মানবতা নিয়ে চিকিৎসকদের এখন এগিয়ে আসতে হবে। কে করোনা রোগে আক্রান্ত, আর কে নয়- সেটিও শনাক্ত করার দায়িত্ব চিকিৎসকদের। যে কোনো রোগী গেলেই তাকে করোনা ধরে নিয়ে চিকিৎসা দেবেন না, রোগী দেখবেন না- এটা অত্যন্ত দুঃখজনক। শনাক্ত না করেই কোনো রোগীকে চিকিৎসা না দেয়ার অভিযোগ জাতি আর শুনতে চায় না।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভা কক্ষে আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্র্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা বিষয়ক জরুরি সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করোনা পরিস্থিতি মোকাবিলায় জাতীয় কমিটি গঠনের প্রস্তাব বিষয়ে হানিফ বলেন, জাতীয় কমিটি দিয়ে কী হবে, কমিটির এখানে কোনো কাজ নেই। করোনা মোকাবিলা করা সরকারের বিষয়। তবে এ দুঃসময়ে যে যার অবস্থান থেকে কিছু করতে পারেন। কেউ যদি মনে করেন করোনাভাইরাসের কারণে তার কিছু দায়বদ্ধতা আছে, তবে তিনি কিছু করতে পারেন। এ ধরনের কথা বলা মানেই রাজনীতি খুঁজে বেড়ানো। সব কিছুতেই রাজনীতি খোঁজার সময় এখন নয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, ভেড়ামারা পৌর মেয়র শামিমুল ইসলাম ছানাসহ প্রশাসনের কর্মকর্তারা।

পরে বিকালে মাহবুব উল আলম হানিফ কুষ্টিয়ার মিরপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলা ও প্রতিরোধে অসহায়, দুস্থদের মাঝে জরুরি খাদ্য ও স্যানিটেশন বিতরণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোগীকে চিকিৎসা না দেয়ার অভিযোগ জাতি শুনতে চায় না: হানিফ

আপডেট সময় ০৯:২১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০