ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী বরিশালে স্ট্যাম্প-চেকে জোর করে স্বাক্ষরের ঘটনায় দুজন গ্রেফতার খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ ফিলিস্তিনে দখলদারত্ব না শেষ হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয় : সিসি জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মাস্ক-স্যানিটাইজার রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ থেকে ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণায়ের অধীন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

এর আগে গত ১২ মার্চ বাণিজ্য মন্ত্রণালয় এ পণ্য দু’টি রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেসময় গণবিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ রোধে ফেস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা পূরণের লক্ষ্যে দেশে উৎপাদিত ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহানে করোনা ভাইরাসের প্রথম উপস্থিতি ধরা পড়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্বের ২০৩টি দেশে ছড়িয়েছে। ফলে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ লাখ ৫০ হাজার ৪৩০ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত ৪৮ হাজার ২৭৬ জন মারা গেছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২ হাজার ৬২৭ জন। এছাড়া চিকিৎসাধীন অবস্থান আছেন ৫ লাখ ৯২ হাজার ৭১ জন। তাদের মধ্যে ৫ লাখ ৬১ হাজার ৬৫৫ জন প্রাথমিক পর্যায়ে রয়েছেন। বাকি ৩০ হাজার ৪১৬ জনের অবস্থা গুরুতর।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম ওই ভাইরাস শনাক্ত করা হয়। এরপর থেকে রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত দেশে মোট আক্রান্ত ৫৬ জন, মারা গেছেন ৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানুষের হৃদয়ে যখন প্রশান্তি ও বরকত নেমে আসে

মাস্ক-স্যানিটাইজার রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার

আপডেট সময় ০৮:৫৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০