ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২ ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান সৌদি আরবে ড্রাইভিং শেখার সময় দুর্ঘটনায় সিলেটের যুবক নিহত সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন: বাণিজ্যমন্ত্রী

সাবেক ভূমিমন্ত্রী এমপি ডিলু আর নেই

আকাশ জাতীয় ডেস্ক: 

পাবনা-৪ আসনের সংসদ সদস্য ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘ কয়েকমাস ধরে তিনি লন্ডনে ও বোম্বের হাসপাতালে চিকিৎসা শেষে গত জানুয়ারির শেষে দেশে ফিরে আসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ ছেলে ৫ মেয়ে নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার সেজো ছেলে গালিবুর রহমান শরীফ আকাশ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা ১৯৪০ সালের ১০ মার্চ পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর শানিকদিয়ায়, মাতুলালয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম লুৎফর রহমান। তার পৈতৃক নিবাস ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে। তিনি পরিবারের মেজো ছেলে ছিলেন।

শামসুর রহমান শরীফ ডিলু শৈশবে ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নে প্রাইমারি স্কুল ও পাকুড়িয়া মিলড ইংলিশ স্কুলে পড়াশোনা করে পাবনা জেলা স্কুলে ভর্তি হন। পাবনা জেলা স্কুল থেকে ১৯৫৭ সালে ম্যাট্রিক পাস করেন। ১৯৬০ সালে ইন্টারমিডিয়েট এবং ১৯৬২ সালে তিনি গ্রাজুয়েশন সম্পন্ন করেন।

পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি শামসুর রহমান শরীফ ১৯৯৬, ২০০১, ২০০৮,২০১৪ ও সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পরপর পাঁচবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে ২০১৪ সালের ১২ জানুয়ারি বাংলাদেশ সরকার এর ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।

বর্ষীয়ান এই নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা পাবনা জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া

সাবেক ভূমিমন্ত্রী এমপি ডিলু আর নেই

আপডেট সময় ০১:৪৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০