ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গার্মেন্টে ৫ হাজার কোটি টাকা অনুদান নয় ২ শতাংশ সুদে ঋণ

আকাশ জাতীয় ডেস্ক:

তৈরি পোশাক খাতে ৫ হাজার কোটি টাকা অনুদান নয়, ২ শতাংশ সুদে ঋণ দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, এ তহবিল থেকে গার্মেন্টস শিল্পের জন্য ২ শতাংশ সুদে ঋণ দেয়া হবে, এটা অনুদান নয়। একটা নির্ধারিত সময় পর এ অর্থ ফেরত দিতে হবে।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের অর্থনীতিতে করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় করণীয় শীর্ষক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ সব কথা বলেন। গার্মেন্ট বন্ধের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, গার্মেন্টস বন্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই। মালিক চাইলে তারা সরকারি স্বাস্থ্যবিধি মেনে চালাতে পারবেন।

বৈঠকে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন, তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি রুবানা হকসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, আজ সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে, কী সুযোগ আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়গুলো বিশ্লেষণ করে আমরা করণীয় ঠিক করব। টিপু মুনশি আরও বলেন, আমরা তৈরি আছি, এই মুহূর্তে কমে আসার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছি। আমরা বিপদটা জানি। যখনই দেখব উন্নতি হচ্ছে চেষ্টা করব ব্যবসা-বাণিজ্য সেই অনুযায়ী ঠিক করার।

এ দিকে অপর এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছে। যতদিন প্রয়োজন আর যত প্রয়োজন সেনাসদস্য ততো দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গার্মেন্টে ৫ হাজার কোটি টাকা অনুদান নয় ২ শতাংশ সুদে ঋণ

আপডেট সময় ০৯:০০:০১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০