ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২ ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান সৌদি আরবে ড্রাইভিং শেখার সময় দুর্ঘটনায় সিলেটের যুবক নিহত সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন: বাণিজ্যমন্ত্রী

কিশোরগঞ্জের বাজিতপুরে আফতাব বহুমুখী ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড

বাজিতপুরে বহুমুখী ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে অবস্থিত আফতাব বহুমুখী ফার্ম লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আফতাব বহুমুখী ফার্ম লিমিটেডের জেনারেল ম্যানেজার মাহবুব এ খোদা চৌধুরী দৈনিক আকাশকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে এ পোল্ট্রি শিল্পের ব্রিডার-১ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং তা মুহূর্তে আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ে।

তিনি জানান, খবর পেয়ে বাজিতপুর থানার পুলিশ, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং কটিয়াদী ফায়ার সার্ভিস, কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টিসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

মাহবুব এ খোদা চৌধুরী দাবি করেন, এ অগ্নিকাণ্ডে ফার্মের অন্তত ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্রমতে, ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে। প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র পেতে আরও সময় লাগবে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রাজধর মিয়া জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার ইউনিটের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেন। এ অগ্নিকাণ্ডের ব্যাপকতা থাকলেও কী কারণে এর সূত্রপাত ঘটেছে তদন্ত ছাড়া তা এখন বলা যাবে না। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

বাজিতপুর থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারী দৈনিক আকাশকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া

কিশোরগঞ্জের বাজিতপুরে আফতাব বহুমুখী ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় ০৭:৫৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯