ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌরভের চোখে ফেভারিট পাকিস্তান

আকাশ স্পোর্টস ডেস্ক:

আসন্ন বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট দলের নাম উল্লেখ করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি মনে করেন, এবারের বিশ্বকাপে শিরোপার দৌড়ে বেশ এগিয়ে থাকবে তার দেশসহ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান। এই চার দলই সেমিতে খেলতে পারে।

তবে টুর্নামেন্টের ফেভারিট হিসেবে ভারতকেই এগিয়ে রাখছেন সৌরভ। তার মতে, শুধু ক্রিকেটের বৈশ্বিক আসরেই নয়, যে কোনো টুর্নামেন্টেই ফেভারিটের তালিকায় থাকবে টিম ইন্ডিয়া।

বিরাট কোহলির দলকে শিরোপা জয়ের অন্যতম দাবিদার উল্লেখ করে সৌরভ বলেন, এবারের বিশ্বকাপটি তীব্র প্রতিযোগিতামূলক হবে। শিরোপা জেতার দারুণ সম্ভাবনা আছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। এরাই শেষ চারে খেলতে পারে। তবে এদের মধ্যে শিরোপা জয়ের সবচেয়ে বড় দাবিদার টিম ইন্ডিয়া। আমাদের দলটি বেশ শক্তিশালী, একেবারে ব্যালান্সড। এখন যে কোনো টুর্নামেন্টেই ফেভারিট হিসেবে গণ্য হবে।

২০০৩ বিশ্বকাপে ভারতের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সৌরভ। তিনি বলেন, এবারের বিশ্বকাপ হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। যেখানে অংশগ্রহণকারী ১০ দল প্রত্যেকে একে অপরের মোকাবেলা করবে। মূলত সেই কারণেই এ আসর প্রতিযোগিতামূলক হবে।

এ টুর্নামেন্টে কোনো দলকেই সহজ ভাবছেন না সৌরভ। ভারতীয় কিংবদন্তির ভাষ্যমতে, বিশ্বকাপের অন্যতম জমজমাট আসর হবে এটি। এ বিশ্বকাপের ফরম্যাটই সম্ভবত সেরা। একে অপরের সঙ্গে খেলে সেরা চার দল সেমিফাইনালে উঠবে। কোনো সহজ প্রতিপক্ষ নেই।

এবারের বিশ্বকাপে কোনো গ্রুপপর্ব থাকছে না। অংশ নেয়া ১০ দলই একে অপরের বিপক্ষে খেলবে। টুর্নামেন্টে মোট ৪৮টি ম্যাচ হবে। যেখানে গ্রুপপর্বেই খেলা হবে ৪৫টি। ৩০ মে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের দ্বাদশ আসরের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সৌরভের চোখে ফেভারিট পাকিস্তান

আপডেট সময় ০৪:৪০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯