ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা

সুইজারল্যান্ডে তুর্কি দূতাবাসে বোমা হামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত তুর্কি দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। সোমবার জুরিখের তুর্কি দূতাবাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এ নিয়ে গত আড়াই বছরে জুরিখের এই তুর্কি দূতাবাসে ছয় দফা হামলা হয়েছে। খবর আনাদলু ও ডেইলি সাবাহ।

জুরিখে নিযুক্ত তুর্কি কনসাল আসিয়ে নূরকান ইপেকসি জানান, দুর্বৃত্তদের চালানো এ হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভবনটিকে লক্ষ্য করে এর আগেও হামলা হয়েছিল।

সোমবার চালানো আকস্মিক এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

তবে এ হামলায় সন্দেহভাজন হিসেবে ১৭,১৮ ও ১৯ বছর বয়সী তিন তরুণকে আটক করেছে সুইস পুলিশ। তাদের সম্পর্কে বিস্তারিত জানায়নি তারা।

২০১৭ সালের মে মাসে এক ধরনের সামরিক টুপি পরে কনস্যুলেট ভবনে হামলা চালায় একদল দুর্বৃত্ত। ওই ভবন এবং তার পার্শবর্তী একটি বাস স্টপে তারা ‘কিল এরদোয়ান’ লেখা চিকা মেরে চলে যায়। ২০১৮ সালের জানুয়ারিতে কনস্যুলেটের একটি গাড়ি অগ্নিসংযোগের শিকার হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন

সুইজারল্যান্ডে তুর্কি দূতাবাসে বোমা হামলা

আপডেট সময় ০৪:৪৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯