ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আজ খেলবেন সাকিব!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

অবশেষে সানরাইজার্স হায়দরাবাদের একাদশে ঠাঁই পাচ্ছেন সাকিব আল হাসান। আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়নরা। তাতে মাঠে দেখা যেতে পারে তাকে। সাকিবের শ্রদ্ধাভাজন ও শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

শিষ্যের একান্ত অনুরোধে গেল ১৩ এপ্রিল হায়দরাবাদ গিয়েছিলেন সালাউদ্দিন। সেখানে সাকিবের খরচেই ১০ দিন থেকে গেল রাত সোয়া ৮টায় দেশে ফিরেছেন তিনি। এ কোচ জানান, মঙ্গলবার চেন্নাইয়ের বিপক্ষে খেলবেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। শুধু তাই নয়, আগামী ২৭ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষেও খেলবেন তিনি।

আইপিএল ছেড়ে নিজ দেশে ফিরে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। মূলত জাতীয় দলের ক্যাম্পের কারণে ভারতীয় লিগ পরিত্যাগ করছেন তারা। বিশ্বকাপ সামনে রেখে প্রায় প্রতিটি দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। ব্যতিক্রম নয়, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। কিছুদিনের মধ্যেই অজি ক্যাম্পে যোগ দিতে যাচ্ছেন ওয়ার্নার। আর তার আগেই ইংলিশ ক্যাম্পে ভিড়ছেন বেয়ারস্টো। এবার দুই অভিজ্ঞ সেনানীর ওপেনিং জুটিটা ছিল দুর্দান্ত।

চলমান আইপিএলে সুবিধাজনক অবস্থানে রয়েছে হায়দরাবাদ। এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৬টিতে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে দলটি। সেখানে শীর্ষ তিনটি দলই খেলেছে ১০টি করে ম্যাচ। অরেঞ্জ আর্মিদের সাফল্যের মূল দুই কাণ্ডারি ওয়ার্নার-বেয়ারস্টো চলে যাওয়ার দোরগোড়ায় পৌঁছায় সাকিবকে খেলানোর পরিকল্পনা করছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

যদি তাই হয় তা হলে টানা আট ম্যাচ ডাগআউটে বসে থাকার পর মাঠে নামছেন বাংলাদেশ ক্রিকেটার। অবশ্য টুর্নামেন্টে দলের প্রথম ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। পরের ম্যাচে তার বদলি খেলোয়াড় ভালো করলে একাদশ থেকেই ছিটকে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আজ খেলবেন সাকিব!

আপডেট সময় ০২:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯