ঢাকা ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ইহুদি সংগঠনে যোগ দিয়ে গর্বিত লন্ডন মেয়র সাদিক খান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জিউশ লেবার মুভমন্টের(জেএলএম) একজন অধিভুক্ত সদস্য হিসেবে যোগ দিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। পাশাপাশি ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির সহকর্মীদের একই পথ অবলম্বনের পরামর্শ দিয়েছেন এ মুসলিম মেয়র।

টাইমস অব ইসরাইলের খবরে এমন তথ্য জানা গেছে। এক বিবৃতিতে সাদিক খান বলেন, বেদনাদায়ক ইহুদিবিদ্বেষ বন্ধে তার দল খুবই ধীর গতিতে এগোচ্ছে। কাজেই লেবার পার্টি ও ইহুদি সম্প্রদায়ের মধ্যে এটা মর্মান্তিক ফাটল দেখা দিয়েছে বলে তিনি জানান।

এর আগে চলতি মাসের শুরুতে জেএলএমের অধিভুক্ত সদস্য হিসেবে যোগ দেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন।

সাদিক খান বলেন, গর্ডন ব্রাউন ও অন্যদের সঙ্গে জিউশ লেবার মুভমেন্টের একজন অধিভুক্ত সদস্য হিসেবে যোগ দিতে পেরে আমি গর্ববোধ করছি। আমার সব সহকর্মীকে একই পথ অবলম্বনের আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ইহুদি সম্প্রদায় ও লেবার পার্টির ইহুদি সদস্যদের হতাশায় আমার মতো দলের বড় অংশই বিপর্যয় বোধ করছেন। কাজেই এটা খুবই গুরুত্বপূর্ণ যে ইহুদি সদস্যরা যাতে দলের ভেতরে স্বাভাবিক বোধ করেন, সেজন্যই লেবার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ হয়েছি।

লিভারপুল স্ট্রিট স্টেশনে দেয়া এক বক্তৃতার ভিডিওক্লিপে দেখা যায়, লেবার পার্টিতে ইহুদি বিদ্বেষ বৃদ্ধি পাওয়ার সমালোচনা করছেন গর্ডন ব্রাউন।

সাদিক খান বলেন, সংহতির অর্থ হচ্ছে, যারা হামলার শিকার তাদের পাশে দাঁড়ানো। সেক্ষেত্রে গর্ডন ব্রাউন সঠিক অবস্থানে রয়েছেন। ব্রিটেনের ইহুদিদের পাশে লেবার পার্টিকে সবসময় দাঁড়ানো উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প

ইহুদি সংগঠনে যোগ দিয়ে গর্বিত লন্ডন মেয়র সাদিক খান

আপডেট সময় ০৪:৩২:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯