ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ভারতীয় হামলায় পাকিস্তানি সেনা কিংবা নাগরিক নিহত হননি: সুষমা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পাকিস্তানের বালাকোট শহরের বাইরে গত ফেব্রুয়ারিতে ভারতীয় বিমানবাহিনীর বোমা হামলায় কোনো সেনা সদস্য কিংবা বেসামরিক নাগরিক নিহত হননি বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। টাইমস অব ইন্ডিয়ার খবরে এমন তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার নারীকর্মীদের এক অনুষ্ঠানে ২০১৪ সালের মতো পূর্ণ সংখ্যাগরিষ্ঠ বিজেপি নেতৃত্বাধীন সরকারের প্রতি জোর দেন সুষমা।

তিনি বলেন, জোট সরকারের কারণে সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী নিজের ইচ্ছামতো সবকিছু করতে পারেননি।

গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটের বাইরে জইশ-ই-মোহাম্মদের ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী। এর ১২ দিন আগে পুলওয়ামায় এক আত্মঘাতী হামলায় ভারতীয় একটি আধাসামরিক বাহিনীর ৪০ জওয়ান নিহত হওয়ার পর ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ভারত।

সুষমা স্বরাজ বলেন, আত্মরক্ষার্থে ওই হামলা চালানো হয়েছিল। যখন আমরা সীমান্তে ওই হামলা চালাই, তখন আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা বলেছি, আত্মরক্ষার্থে আমরা এই পদক্ষেপ নিয়েছি।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদফতরের (আইএসপিআর) পরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বলেন, বাস্তবতার কারণে অবশেষে সত্য বেরিয়ে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প

ভারতীয় হামলায় পাকিস্তানি সেনা কিংবা নাগরিক নিহত হননি: সুষমা

আপডেট সময় ০৯:১৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯