ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এরদোগানের সমর্থন পেতে তুরস্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ। বৃহস্পতিবার এরদোগানের দফতরে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তুর্কি প্রেসিডেন্ট ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার ওই বৈঠক ১ ঘণ্টা ১০ মিনিট দীর্ঘায়িত হয়। এ সময়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লুও উপস্থিত ছিলেন।

এর আগে দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জাওয়াদ জারিফের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠক শেষে তারা যৌথ সংবাদ সম্মেলন অংশ নেন।

ইরানের ইসলামি বিপ্লবী বাহিনীকে (আইআরজিসি) যুক্তরাষ্ট্র কর্তৃক বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এ সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সৌদি আরবসহ কয়েকটি দেশ ট্রাম্পের এ ঘোষণাকে স্বাগত জানালেও কাতারসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো এর নিন্দা জানান। তবে এ বিষয়ে তুরস্ক এখন পর্যন্ত স্পষ্ট কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার পর সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনালাপ করেছেন । ফোনালাপে ইরানের ওপর চাপ অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানিয়েছেন সৌদি যুবরাজ।

এমন পরিস্থিতিতে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা এরদোগানের সমর্থন পাওয়ার চেষ্টা করছে ইরান। জাওয়াদ জারিফের সফরকে সে প্রচেষ্টার অংশ মনে করেছেন বিশ্লেষকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এরদোগানের সমর্থন পেতে তুরস্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯