ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপে খেলবেন না মালিঙ্গা!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিশ্বকাপের আগেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে পারেন শ্রীলংকার পেসার লাসিথ মালিঙ্গা। ইংল্যান্ডে আসন্ন ক্রিকেটের সর্বোচ্চ আসরের জন্য গেল বুধবার দিমুথ করুনারত্নেকে লংকান দলের অধিনায়ক ঘোষণা করে ক্রিকেট শ্রীলংকা (এসএলসি)। এরপরই এমন আভাস দেন তিনি।

শেষ চার বছরে কোনো ওয়ানডে খেলেননি করুনারত্নে। সম্প্রতি মাতাল হয়ে মোটরবাইক চালিয়ে এক পথচারীকে আহত করেন। এতে জরিমানাও গুনতে হয় তাকে। সেই বিতর্কিত ক্রিকেটারকেই বিশ্বকাপের মতো বড় মঞ্চে দলের নেতৃত্ব দিয়েছে লংকান বোর্ড। এতেই চটেছেন মালিঙ্গা। ক্রিকেটারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একবার্তায় আসছে বিশ্বমঞ্চে পারফরম না করার ইঙ্গিত দিয়েছেন তিনি।

কয়েকদিন আগেও শ্রীলংকা ওয়ানডে দলের নেতৃত্বে ছিলেন মালিঙ্গা। অবশ্য নেতা হিসেবে সফল নন তিনি। তার অধিনায়কত্বে নয়টি ওয়ানডের সবকটিতেই হেরেছেন লংকানরা। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হন তারা। এসবকিছু বিবেচনা করেই তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে বোর্ড।

মালিঙ্গার বার্তা, মাঠে হয়তো আর আমাদের দেখা হবে না। যারা আমার পাশে ছিলেন এবং সমর্থন জুগিয়েছেন তাদের ধন্যবাদ। সবার প্রতি আশীর্বাদ রইল।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকেল জানিয়েছে, ওই দিন করুনারত্নেকে দলনায়ক করার এক ঘণ্টার মধ্যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই বার্তা দেন মালিঙ্গা। তবে এসএলসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, অবসরের ঘোষণা না দেয়া পর্যন্ত বিশ্বকাপের দলে তাকে বিবেচনা করা হবে।

তিনি বলেন, জানি না সে ওই বার্তায় কী বুঝিয়েছে। মালিঙ্গার বোঝা উচিত দলপতির চেয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা বেশি গুরুত্বপূর্ণ। যদি ও শেষ মুহূর্তে না খেলার সিদ্ধান্ত নেয়, তা হলে আমরা পরিবর্তীত খেলোয়াড় প্রস্তুত রাখব।

এখন বিশ্বকাপে ঝাঁকড়া চুলের ডানহাতি পেসারকে দেখা যায় কিনা তাই দেখার বিষয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বকাপে খেলবেন না মালিঙ্গা!

আপডেট সময় ০২:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯