ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দিল্লির কাছে হেরে যা বললেন শাহরুখ খান

আকাশ জাতীয় ডেস্ক: 

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হেরে গেলেও প্রতিপক্ষ দলকে অভিনন্দন জানাতে ভোলেননি কলকাতা নাইট রাইডার্সের ফ্রাঞ্চাইজি মালিক শাহরুখ খান।

বলিউডের এই সুপার স্টার টুইটারে লিখেছেন, ‘শুভমান এবং রাসেল আবারও দারুণ খেলেছে। দল একদিন হারতেই পারে, তবে আজ আমাদের চেষ্টার ঘাটতি ছিল। বিশেষ করে বোলিংয়ে। এটা দুঃখের। তবে এ ম্যাচের একমাত্র ইতিবাচক দিক হলো ইডেনে আমাদের দাদা সৌরভ গাঙ্গুলীর জয় হল। অভিনন্দন দিল্লি ক্যাপিটালসকে।’

ভারতীয় ক্রিকেটে কলকাতার সবচেয়ে বড় তারকা সৌরভ গাঙ্গুলী। কিংবদন্তি এই ক্রিকেটার চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের পরামর্শকের ভূমিকা পালন করছেন। সৌরভের ক্যাপিটালসের বিপক্ষে হেরে যায় কলকাতা। এবারের আইপিএলে এনিয়ে টানা দুই ম্যাচে হারল রাসেল-ঝড়ে উড়তে থাকা কলকাতা।

এদিন প্রথমে ব্যাট করে রাসেলের ব্যাটিং ঝড়ে সাত উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে কলকাতা। ২১ বলে ৪৫ রান করেন ক্যারিবীয় অল রাউন্ডার রাসেল। শুভমান গিলও ৩৯ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন।

তবে শিখর ধাওয়ানের দুর্দান্ত এক ইনিংসে সাত উইকেটের সহজ জয় তুলে নেয় দিল্লি। ভারতীয় এই ওপেনার ৬৩ বলে অপরাজিত ৯৭* রান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দিল্লির কাছে হেরে যা বললেন শাহরুখ খান

আপডেট সময় ১২:৩৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯