ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির আপনি কি মুসলিম, উত্তর দিতেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত যুক্তরাষ্ট্রে মিয়ানমার উপকূলে শরণার্থীবোঝাই দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর আশঙ্কা জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক সৌদি আরবে মেশিনে কাটা পড়ে কুমিল্লা প্রবাসীর মৃত্যু চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বৃষ্টির দিনে মচমচে ইলিশ ভাজা

আকাশ নিউজ ডেস্ক:

বৃষ্টির দিনে গরম ভাতের সঙ্গে মচমচে ইলিশ ভাজা খাবারের রুচি বাড়িয়ে দেয়। গরম ভাত কিংবা খিচুড়ির আর তার সঙ্গে যদি হয় ইলিশ ভাজা তাহলে তো কথাই নেই।

বৃষ্টির দিনে অতিথি আপ্যায়নে বা পরিবারের প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করতে পারে মচমচে ইলিশ ভাজা।

আসুন জেনে নেই হালকা পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ ভাজার নিয়ম।

উপকরণ :

ইলিশ মাছ, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তেল, কাঁচা মরিচ, লবণ

প্রণালি :

ইলিশ মাছ কেটে টুকরো করে ধুয়ে নিন। আদা-রসুন বাটা, হলুদ-মরিচ-ধনিয়া গুঁড়া, লবন নিন। ইলিশ মাছে পরিমাণমতো আদা-রসুন বাটা, হলুদ-মরিচ-ধনিয়া গুঁড়া, লবন দিয়ে ভালোভাবে মাখিয়ে ১৫ মিনিট ফ্রিজে নরমাল এ রেখে দিন। ফ্রিজে ১৫ মিনিট রাখলে মসলাগুলো মাছের গায়ে হালকাভাবে জমে যাবে এবং ভাজতে সুবিধা হবে। ফ্রাইপ্যান এ পরিমাণমতো তেল দিন ডুবোতেলে ভাজবেন না, কিংবা খুব অল্প তেলেও ভাজবেন না

এবার তেল হালকা গরম হলেই মাছ ছেড়ে দিন। বেশি গরম তেলে মাছ ছাড়বেন না তাহলে মাছ পুড়ে যাবে। মাছ দিয়ে একটা ঢাকনা দিয়ে এক-দুই মিনিটের মতো ঢাকা দিয়ে ভাজুন। তাহলে তেল ছিটাবে না আর মাছের ভেতরটাও সেদ্ধ হবে। ভালোভাবে খুন্তি দিয়ে উলট-পালট করে ভেজে মাছগুলো তুলে রাখুন প্লেটে। মাছ ভাজা তেলে পেঁয়াজ কুচি দিন।

একটু আদা রসুন আর হলুদ দিয়ে হালকা লাল করে পেঁয়াজ ভাজতে থাকুন। কাঁচা মরিচ দিন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ভাজা মাছগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে ফ্রাইপ্যানটা হালকা নাড়া দিয়ে পেঁয়াজ আর মাছ মেশান। খেয়াল রাখবেন যাতে মাছ ভেঙে না যায় ।

সবশেষে শশা, ধনেপাতা, টমেটো ,গাজর ,মরিচ দিয়ে ডেকোরেশন প্লেট সাজান । তারপর পরিবেশন করুন ইলিশ ভাজা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

বৃষ্টির দিনে মচমচে ইলিশ ভাজা

আপডেট সময় ০১:৪৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯