ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দেওয়া হচ্ছে: ট্রাম্প ইরান যুদ্ধ একটি ‘ভুল’: ব্রিটিশ চ্যান্সেলর নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ আত্মীয়ের কুলখানি শেষে ফিরছিলেন বাড়ি, পথে কাভার্ড ভ্যান কেড়ে নিল মা-ছেলের প্রাণ বনানীতে বহুতল ভবনে আগুন

খালেদার রাজনীতি এখন লন্ডনের টেমস নদীর পাড়ে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার রাজনীতি এখন লন্ডনের টেমস নদীর পাড়ে ভ্যানিটি ব্যাগে। বাংলাদেশে এখন আর আন্দোলন নেই। তাদের কোন রাজনীতি নেই। ঈদের আগে আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন তিনি। মন্ত্রী বলেন, ’আন্দোলনের নামে আট বছর চলে গেছে, আন্দোলনের মরা নদীতে জোয়ার আসে না। ফখরুল সাহেব তাই বসে বসে কান্নাকাটি আর প্রেসব্রিফিং করছেন।’

শুক্রবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এক সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ‘মানুষের মনোবল ও সাহস যতদিন থাকবে ততদিন আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে। কেউ বঞ্চিত করতে পারবে না। আগামী রবিবার দিনাজপুরে প্রধানমন্ত্রী আসবেন, আপনাদের সুখ-দুঃখ দেখবেন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন।’

‘আমরা দুই একদিনের জন্য সাহায্য দিতে বা ফটো সেশন করতে আসেনি’ বলে দাবী করে তিনি বলেন, ‘লোক দেখানো রিলিফ দিতে আসেনি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ কথা বলতে এসেছি, যতদিন এই ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্বাসন না হবে, অসহায় গরীব মানুষ তাদের ঘর-বাড়িতে ফিরে না যাবে ততদিন সরকার সাহায্য করে যাবে।’ ভেঙে যাওয়া ঘর-বাড়ি নতুন করে নির্মাণ করে দেয়ার আশ্বাস দেন তিনি।
মন্ত্রী বলেন, ‘অনেকেই সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন, পথে বসে গেছেন। প্রধানমন্ত্রী এসে আপনাদের সব ক্ষতিপূরণ করে দিবেন এবং প্রধানমন্ত্রী এলে সব হারানো সম্পদ ফিরে পাবেন।’ এসময় তিনি আওয়ামী লীগ নেতা-কর্মীদের ক্ষমতার দাপট না দেখিয়ে বন্যার্ত মানুষের পাশে থাকার আহ্বান জানান। নেতাকর্মীদের দুর্ব্যবহারে যেন দেশের মানুষ দল বা নেতাদের সম্বন্ধে ভুল ধারণা না নেয় সে ব্যাপারে নেতাকর্মীদের সজাগ করে দেন।

ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, সাংসদ শিবলী সাদিকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

খালেদার রাজনীতি এখন লন্ডনের টেমস নদীর পাড়ে: কাদের

আপডেট সময় ০৬:১২:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭