ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘কোহলির মতো করলে অজিদের বিশ্ব বেয়াদব বলা হতো’

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিরাট কোহলি বাইরে অতিশয় ভদ্র-নম্র। তবে মাঠে ভীষণ আগ্রাসী ও আক্রমণাত্মক। বিশেষ করে ফিল্ডিংয়ের সময়। মাঝে মধ্যে তা সীমা ছাড়িয়ে যায়। ফের এর প্রমাণ মিলল।

অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনে অ্যারন ফিঞ্চের স্ট্যাম্প উপড়ে ফেলেন ইশান্ত শর্মা। এতে এ পেসার যতটা না খুশি হন, তার চেয়ে বেশি আনন্দে উদ্বেলিত হন বিরাট কোহলি। উন্মাতাল উদ্‌যাপনে মাতেন তিনি। ভারতীয় অধিনায়কের উদযাপনও ছিল দেখার মতো।

দুই হাত মুষ্টিবদ্ধ করে লাফিয়ে ওঠেন কোহলি। চোয়াল রাখেন শক্ত, সঙ্গে ছিল তীক্ষ্ণ চাহনি। সর্বোপরি মুখভঙ্গি ছিল ভীষণ দৃষ্টিকটু। সোশ্যাল মিডিয়ার কল্যাণে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। জন্ম দেয় ব্যাপক আলোচনার।

বিষয়টি দৃষ্টি এড়ায়নি অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গারের। এ নিয়ে তার মন্তব্য, অজি ক্রিকেটাররা এভাবে উইকেট পতন উদ্‌যাপন করলে তাদের ‘বিশ্ব বেয়াদব’ বলা হতো।

ফক্স স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ক্রিকেটের প্রতি কোহলির ভালোবাসা দেখতে ভালো লাগে। তবে সে যেভাবে উদ্‌যাপন করেছে, সেভাবে আমার শিষ্যরা করলে সেটি ভালো দৃষ্টিতে দেখা হতো না। দুনিয়ার সবার চোখে তারা সবচেয়ে খারাপ ছেলে বলে পরিগণিত হতো। তাদের ‘বিশ্ব বেয়াদব’ বলা হতো। এটাই এখন চিরসত্য। এখানেই পার্থক্য।

ঘরের মাঠেও ব্যর্থতার ঘেরাটোপ থেকে বের হতে পারেনি অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ভারতের স্বল্প পুঁজি ২৫০ রানের জবাবে ২৩৫ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘কোহলির মতো করলে অজিদের বিশ্ব বেয়াদব বলা হতো’

আপডেট সময় ০২:০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮