ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮ রাজধানীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মুন্সীগঞ্জে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

মাদারীপুরে স্কুলছাত্রী নিতু হত্যায় যুবকের ফাঁসি

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুরে প্রেম প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী নিতু মণ্ডলকে ছুরিকাঘাতে হত্যার দায়ে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুর দেড়টার দিকে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফউদ্দিন আহমেদ এই রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. এমরান লতিফ জানান, ফাঁসির দণ্ডাদেশ পাওয়া যুবকের নাম মিলন মণ্ডল (২২)। তাঁর বাড়ি নবগ্রাম ইউনিয়নের আইসারকান্দি গ্রামে।

এমরান লতিফ জানান, প্রেম প্রত্যাখ্যান করায় ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাসিন্দা নিতু মণ্ডলকে একাধিকবার ছুরিকাঘাত করেন মিলন মণ্ডল। গুরুতর অবস্থায় তাকে কালকিনি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিতু মণ্ডলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা নির্মল মণ্ডল বাদী হয়ে মামলা করেন। মামলায় মোট ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

আজ রায় ঘোষণার সময় আসামি মিলন আদালতে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান

মাদারীপুরে স্কুলছাত্রী নিতু হত্যায় যুবকের ফাঁসি

আপডেট সময় ০৫:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭