ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসির সঙ্গে তুলনায় ক্ষিপ্ত পেলে

আকাশ স্পোর্টস ডেস্ক:

ফুটবলে সর্বকালের সেরা বলে বিবেচনা করা হয় পেলেকে। এ যাবত তার সঙ্গে তুলনা করা হয়েছে দিয়েগো ম্যারাডোনাকে। দুজনের মধ্যে কে সেরা? এ নিয়ে বিতর্ক এখনও চলছে। এর মধ্যে ফাল হয়ে ঢুকে পড়েছেন লিওনেল মেসি। সাম্প্রতিক সময়ে ব্রাজিল কিংবদন্তির সঙ্গে তুলনা করা হচ্ছে তাকে।

মেসির সঙ্গে তুলনাটা মনোপুত নয় পেলের। যদিও আগে বহুবার বার্সার আর্জেন্টাইন সুপারস্টারের গুণকীর্তন করেছেন তিনি। তবে হালের বিষয়টিতে দ্বিমত আছে তার। বেশ কড়া মেজাজে এ নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন ফুটবলের কালা মানিক।

পেলের ভাষ্য-এক ছোকরার সঙ্গে কীভাবে আমার তুলনা হতে পারে। আমি হেডে এবং দুই পায়ে (বাঁ ও ডান) গোল করতে পারতাম। সে পারে? প্রশ্ন ছুড়ে দেন ৭৮ বছর বয়সী এ ফুটবলার।

ফুটবল রাজা বলেন, তার (মেসি) কেবল একটিই স্কিল। সে বাঁ পায়ে গোল করতে সক্ষম। উড়ে আসা বলে তো সুনিপুণভাবে মাথা ছোঁয়াতে পারে না।

বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। এ পথে অসংখ্য রেকর্ড ভেঙেছেন-গড়েছেন। ধমকের সুরে ব্রাজিলের হয়ে সবসময়ের সর্বোচ্চ গোলদাতার প্রশ্ন-কীভাবে আপনারা তুলনা করতে পারেন? তাও পেলের সঙ্গে মেসির, কেউ আছে-দুই পায়ে নিখুঁতভাবে শট নিতে পারে এবং হেডে গোল করতে পারে?

পেলে এও বলেন, আপনারা এ প্রশ্ন করতে পারেন-ম্যারাডোনার চেয়ে মেসি ভালো কিনা? জবাবে আমি বলব-দিয়েগোর চেয়ে সে অনেক ভালো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেসির সঙ্গে তুলনায় ক্ষিপ্ত পেলে

আপডেট সময় ০৪:৫২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮