ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ওয়ানডে সিরিজে খেলছেন ড্যারেন ব্রাভো

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

সীমিত ওভারের ফরম্যাটের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন রোভম্যান পাওয়েল।

শুধু নেতৃত্ব পরিবর্তনই নয়, ওয়ানডে সিরিজে ভালো করার জন্য ক্যারিবীয়রা দলে ডেকে এনেছেন প্রতিষ্ঠিত ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোকে।

ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার দলে নেই। তার পরিবর্তে বাংলাদেশে-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট খেলতে আসে কার্লোস ব্র্যাথওয়েটের নেতৃত্বে।

এর আগে দুই ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ধবলধোলাই হয় টাইগারদের হাতে। একটিতে তো ইনিংস ও ১৮৪ রানের বিশাল ব্যবধানে পরাজয় হয় তাদের। তাদের নাস্তানাবুদ করে এই প্রথম বাংলাদেশও পেল ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ।

ব্রাভো ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট এবং অফ স্পিন অলরাউন্ডার রস্টোন চেজকেও ফেরানো হয়েছে ওয়ানডে দলে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান কোর্টনি ব্রাউন বলেন, ড্যারেন ব্র্যাভো ফিরে আসায় দল আরও চাঙ্গা হয়েছে। তার অভিজ্ঞতা ব্যাটিংয়ে অবশ্যই দারুণ উদ্দীপনা যোগ করবে।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল:

রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, রস্টোন চেজ, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্র্যাভো, সাই হোপ, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, কাইরন পাওয়েল, ফ্যাবিয়েন অ্যালেন, কেমার রোচ, সুনিল আমব্রিস এবং ওসানে থমাস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

ওয়ানডে সিরিজে খেলছেন ড্যারেন ব্রাভো

আপডেট সময় ০২:০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮