ঢাকা ১১:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুবরাজ খাশোগি হত্যায় জড়িত: মার্কিন সিনেটর

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানকে খেপাটে হিসেবে আখ্যায়িত করে যুক্তরাষ্ট্রের এক সিনেটর বলেছেন-সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজ জড়িত ছিলেন।

লিন্ডসে গ্রাহাম নামের ওই সিনেটর বুধবার বলেন, যুবরাজ হলেন একজন বিধ্বংসী মানুষ। আমি মনে করি সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ডে তার জড়িত থাকার আশঙ্কা সর্বোচ্চ পর্যায়ের।

ওয়াশিংটন পোস্টের এ সাংবাদিকের হত্যাকাণ্ডের সময় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান গিনা হ্যাসপেলের ব্রিফিংয়ের সময় গ্রাহাম বলেন, মোহাম্মদ বিন সালমান ও সৌদি আরব-আলাদা দুটি অস্তিত্ব। যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে যুবরাজ কাজ করতে পারবেন না।

তিনি বলেন, আমি মনে করি তার সঙ্গে কাজ করা খুবই কঠিন। কারণ তিনি একজন খেপাটে লোক। সম্পর্ককে তিনি ঝুঁকিতে ফেলে দিয়েছেন।

গ্রাহাম বলেন, যুবরাজ যতদিন পর্যন্ত সৌদি আরবের শাসন ক্ষমতায় থাকবেন, ততদিন পর্যন্ত দেশটির কাছে অস্ত্র বিক্রি আমি সমর্থন করছি না। ইয়েমেন যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

গিনা হ্যাসপেলের ব্রিফে সব মিলিয়ে আটজন সিনেটর কথা বলেন। এর মধ্যে সিনেটর বব কোরকার বলেন, তিনি মনে করেন মোহাম্মদ বিন সালমান এ হত্যাকাণ্ডে জড়িত। তাকে যদি বিচারকের সামনে হাজির করা হয়, তবে আধঘণ্টার মধ্যে তিনি দোষী সাব্যস্ত হবেন।

পাশ্চাত্যে এমবিএস নামে পরিচিত মোহাম্মদ বিন সালমানকে নিয়ে তিনি বলেন, যুবরাজ যে হত্যাকাণ্ডে জড়িত, তাতে কোনো সন্দেহ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুবরাজ খাশোগি হত্যায় জড়িত: মার্কিন সিনেটর

আপডেট সময় ০১:৩৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮