ঢাকা ০১:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিঙ্গাপুরে তেলবাহী ট্যাংকারের সঙ্গে মার্কিন রণতরীর সংঘর্ষ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, সিঙ্গাপুরের উপকূলে একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে মার্কিন রণতরীর সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছে এবং অন্তত ১০ নাবিক নিখোঁজ রয়েছে। জানা যাচ্ছে, রণতরী ‘ইউএসএস জন ম্যাককেইন’ সিঙ্গাপুরের পূর্ব দিকের বন্দরে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল এবং এ সময় লাইবেরিয়ার পতাকাবাহী তেলের ট্যাংকার আলনিক এমসির সঙ্গে সংঘর্ষ হয়।

নিখোঁজদের উদ্ধারের জন্য সমুদ্রের বিশাল এলাকাজুড়ে অভিযান চালানো হচ্ছে। স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ওই রণতরীর একপাশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এখানে উল্লেখ্য, গত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ডেস্ট্রয়ারের সঙ্গে কোনো তেলবাহী ট্যাংকারের এটি দ্বিতীয় সংঘর্ষের ঘটনা। এর আগে, গত জুন মাসে ফিলিপাইনের তেলবাহী এক ট্যাংকারকে ধাক্কা দেয় ‘ইউএসএস ফিটজেরাল্ড’। ওই সংঘর্ষের ঘটনায় ৭ মার্কিন নাবিক নিহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিঙ্গাপুরে তেলবাহী ট্যাংকারের সঙ্গে মার্কিন রণতরীর সংঘর্ষ

আপডেট সময় ০৫:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭