ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লেবাননের ইসলামপন্থী রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে ইসরাইল। মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনী এ অভিযান শুরু করার পর যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ। খবর আলজাজিরার।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জনাথন কনরিকাস জানিয়েছেন, ইসরাইল অধিকৃত এলাকায় কয়েকটি টানেল তৈরি করা হয়েছে। এসব টানেল এখনো সামরিক অভিযানের জন্য প্রস্তুত করা হয়নি এবং এখনই সেগুলো ইসরাইলের জন্য হুমকি হয়ে দেখা দেয়নি।

তিনি দাবি করেন, যুদ্ধকে ইসরাইলের ভেতরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে হিজবুল্লাহ।

তবে ইসরাইল যে সামরিক অভিযান শুরু করেছে, তা মূলত হিজবুল্লাহর ওই টানেল ধ্বংস করার জন্য। এই অভিযান লেবাননের অভ্যন্তরে নেয়া হবে না বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।

ইসরাইলি সেনাবাহিনী এক টুইটবার্তায় জানিয়েছে, হিজবুল্লাহর সুড়ঙ্গগুলো ধ্বংস করতে অভিযান চালানো হচ্ছে। সুড়ঙ্গগুলোকে বেসামরিক মানুষের জন্য ‘হুমকি’।

উল্লেখ্য, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে শত্রুতা দীর্ঘদিনের। ২০০৬ সালে তাদের মধ্যে প্রায় এক মাসের যুদ্ধ হয়। তখন ১ হাজারের বেশি লেবানিজ ও ৪০ জন ইসরাইলি সেনা নিহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ

আপডেট সময় ১১:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮