ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম বিএনপি শুধু গণভোট নয়, নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে: আখতার হোসেন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ

ময়মনসিংহে দুই ব্যক্তিকে হত্যা করে ১০ গরু ডাকাতি, আটক ১

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহে সদর উপজেলার গোপালপুরে দুইজনকে হত্যা করে ১০টি গরু লুট করে নিয়ে গেছে। অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম ও কতোয়ালী থানার ওসি কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। রবিবার দিবাগত রাতে সংঘবদ্ধ এ দলটি সদর উপজেলার গোপালপুরে আকাশী এগ্রো ইন্ডাট্রিজের মালিক আনিসুর রহমানের খামারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের ইদ্রিস আলী (২৮) ও হাসু মোড়লের ছেলে মোজাফফর হোসেন (৪৫)।

অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, রবিবার দিবাগত রাতে ৩/৪টার দিকে এ ঘটনা ঘটেছে। আজ সোমবার পুলিশ তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ এ ঘটনায় তাহের নামে একজন আটক করা হয়েছে।জড়িতদের দ্রুতই গ্রেফতারের চেষ্টা চলছে।

খামারের পাহারাদার আব্দুল হামিদ বলেন, ‌‘আট-দশ ডাকাতের একটি দল পাহারাদার ইদ্রিসকে হত্যা করে হাত-পা বেঁধে পাশের পুকুরে লাশ ফেলে দেয়। আর আমাকে মারধর করে হাত-পা বেঁধে রাখে। এরপর সকালে খামারের কাছের বাগান থেকে স্থানীয় বাসিন্দা মোজাফফরের লাশও উদ্ধার করে এলাকাবাসী।’ মোজাফফরের ভাতিজা তানভীর হোসেন (২৫) বলেন, ‌‘চাচা ডাকাতদের দেখে ফেলায় বা বাধা দেওয়ায় তারা তাকে হত্যা করেছে।’

খামারের পরিচালক হারুন অর রশিদ বলেন, ‘ইদ্রিস চার মাস আগে সেখানে চাকরি নেন। ডাকাতদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করা হচ্ছে।ডাকাতরা খামারের ১০টি গরু নিয়ে গেছে। এর বাজার দর প্রায় আট লাখ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ

ময়মনসিংহে দুই ব্যক্তিকে হত্যা করে ১০ গরু ডাকাতি, আটক ১

আপডেট সময় ০৫:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭