ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান কোদাল দিয়ে কুপিয়েই দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা করে আকাশ থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মিরাজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে কুপোকাত উইন্ডিজ। ঢাকা টেস্টে মিরাজের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে ইনিংস ও ১৮৪ রানে পরাজিত ক্যারিবীয়রা। দুই ইনিংসে ১২ উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন এই অলরাউন্ডার। এর আগে প্রথম টেস্টে ৬৪ রানে পরাজিত করে বাংলাদেশ।

ঢাকা টেস্টে ১১৭ রানে ১২ উইকেট নিয়ে গড়েছেন দেশের পক্ষে এক ম্যাচে সেরা বোলিং ফিগারের রেকর্ড। সব মিলিয়ে এ বছর ১৪ ইনিংসে বোলিং করে মিরাজের উইকেট সংখ্যা ৪১, যা এক বছরে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ।

এক বছরে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের রেকর্ডও এ বছরই গড়েছেন তাইজুল ইসলাম। তিনি সাত ম্যাচের ১৩ ইনিংসে নিয়েছেন ৪৩ উইকেট। এমন বোলিংয়ের পর আইসিসি র‌্যাংকিংয়ে বড়সড় লাফ দেবেন মিরাজ, অনুমেয়ই ছিল।

আইসিসি প্রকাশিত টাটকা টেস্ট র‌্যাংকিংয়ে তারই প্রতিফলন ঘটল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে ১২ উইকেট নিয়ে ১৪ ধাপ এগিয়েছেন মিরাজ। ক্যারিয়ার সেরা ৬৯৬ রেটিং নিয়ে উঠে গেছেন ক্যারিয়ার সেরা ১৬ নম্বর অবস্থানে। এছাড়া বোলারদের র‌্যাংকিংয়ে খুব একটা পরিবর্তন আসেনি।

ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে এগিয়েছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুরে ৮০ রানের ইনিংস খেলে সাত ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠে এসেছেন সাকিব। রেটিং ৬১৬। ক্যারিয়ার সেরা ইনিংসে ১৩৬ রান করে মাহমুদউল্লাহ এগিয়েছেন ১৫ ধাপ। তিনি উঠেছেন ৪৮ নম্বর স্থানে। তার রেটিং ৫১১।

মিরাজ, সাকিব, মাহমুদউল্লাহরা এগোলেও পিছিয়েছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। দুই ধাপ পিছিয়ে ২৬ নম্বরে নেমে গেছেন মুমিনুল। মুশফিক পিছিয়েছেন সাত ধাপ। ২৮ নম্বরে এখন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

টাকা উত্তোলনে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মিরাজ

আপডেট সময় ১১:৩২:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮