ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন: বাণিজ্যমন্ত্রী দুর্নীতি করলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী: সমাজকল্যাণমন্ত্রী চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল সন্তান-স্বজন হত্যার বিচার চায় জুলাই শহীদ পরিবারের সদস্যরা ৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

বগুড়া-৫: খোকাকে বিএনপিপ্রার্থী করার দাবি, অন্যথায় গণপদত্যাগ

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির প্রার্থী নিয়ে নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। কেউ সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ আবার কেউ জানে আলম খোকাকে চাইছেন।

এদিকে খোকাকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে দুই উপজেলার তার দলীয় সমর্থকরা সোমবার দুপুরে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন। অন্যথায় গণপদত্যাগের হুমকি দেয়া হয়েছে।

লিখিত বক্তব্যে জেলা বিএনপির সহসভাপতি বিএইচএম কামরুজ্জামান রাফু বলেন, জেলা বিএনপির উপদেষ্টা ও শেরপুর উপজেলা সভাপতি জানে আলম খোকা ১/১১এর পর থেকে গত ১২ বছর ধরে হামলা-মামলা উপেক্ষা করে সংগঠনকে টিকিয়ে রেখেছেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করেছেন। আর গোলাম মোহাম্মদ সিরাজ নিরাপদে ব্যবসা-বাণিজ্য করে আসছেন। দলের নেতাকর্মীদের দুর্দিনে তিনি কখনও পাশে দাঁড়াননি। ভোটের সময় মনোনয়ন নিতে এসেছেন।

তিনি বলেন, এখন হঠাৎ করে নতুন কাউকে মনোনয়ন দেয়া হলে তৃণমূল বিএনপি তা মেনে নেবে না। খোকা ছাড়া এ আসনে অন্য কাউকে দলীয় চূড়ান্ত মনোনয়ন দেয়া হলে বিএনপির পৌর ও ইউনিয়ন কমিটিসহ অঙ্গসংগঠনের নেতারা গণপদত্যাগে বাধ্য হবেন। বক্তারা বিষয়টি বিবেচনা করতে বিএনপির হাইকমান্ডের কাছে অনুরোধ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে, শেরপুর উপজেলা বিএনপির সদস্যসচিব পিয়ার হোসেন পিয়ার, আলহাজ শাহ আলম পান্না, যুগ্ম আহ্বায়ক শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান মিলন, ধুনট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতার আলম সেলিম, বিএনপি নেতা আপেল মাহমুদ, আফতাব হোসেন তালুকদার, মীর্জা নজরুল ইসলামসহ দুটি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপি হাইকমান্ড বগুড়া-৫ আসনে সম্প্রতি সংস্কারপন্থীর অপরাধ থেকে ক্ষমা পাওয়া সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ ও জানে আলম খোকাকে দলীয় মনোনয়ন দেয়। দু’জনই মনোনয়ন জমা দেন। গত ২ ডিসেম্বর যাচাই শেষে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এরপর থেকে খোকার সমর্থকদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

বগুড়া-৫: খোকাকে বিএনপিপ্রার্থী করার দাবি, অন্যথায় গণপদত্যাগ

আপডেট সময় ০৮:২১:২০ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮