ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন: বাণিজ্যমন্ত্রী দুর্নীতি করলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী: সমাজকল্যাণমন্ত্রী চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল সন্তান-স্বজন হত্যার বিচার চায় জুলাই শহীদ পরিবারের সদস্যরা ৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

পাবনায় সুদের টাকা না পেয়ে পিটিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার সুজানগরে সুদের টাকা না পেয়ে শ্রী কুশিনাথ হালদার (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার রাতে সুজানগর পৌরসভার নন্দিতাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কুশিনাথ হালদার নন্দিতাপাড়া এলাকার সন্ন্যাসী হালদারের ছেলে।

কুশিনাথ হালদারের ছেলে মিলন হালদার জানান, বেশ কিছু দিন আগে আমার বোনের স্বামী শ্রী পতন হালদার একই এলাকার মো. আবুল কালামের কাছ থেকে ১৫ হাজার টাকা নেন। এর পর আমার বোনের স্বামী ভারত বেড়াতে যান এবং এ কারণে সুদের টাকা বেড়ে দ্বিগুণ হয়।

আমার বাবা এ টাকার জামিনদার হওয়ায় সুদ ব্যবসায়ী আমার বাবাকে ওই টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। সর্বশেষ রোববার রাত ১০টার দিকে এ টাকার জন্য আবুল কালাম ও তার সহযোগী হাশেম আমার বাবাকে মারধর করেন।

গুরুতর আহতাবস্থায় আমার বাবাকে উদ্ধার করে সুজানগর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুজানগর থানার ওসি শরিফুল আলম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার কুশিনাথ হালদারের ছেলে মিলন হালদার বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কালামের মা রোমেছা খাতুনকে (৫০) আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

পাবনায় সুদের টাকা না পেয়ে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০১:২০:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮