ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মেক্সিকোতে মার্কিন দূতাবাসে গ্রেনেড হামলা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ট্রাম্পকন্যা ইভাঙ্কার সফরের কয়েক ঘণ্টা আগে বিস্ফোরণে কেঁপে উঠল মেক্সিকোয় অবস্থিত মার্কিন দূতাবাস৷

অল্পের জন্য রক্ষা পেলেন ইভাঙ্কা ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেনস৷

মেক্সিকোর গুয়াডালাজারা শহরের রোববার মার্কিন দূতাবাসের সামনে ওই গ্রেনেড হামলা চালায় এক আততায়ী৷

বিস্ফোরণে তীব্রতায় দূতাবাসের সামনের দেয়ালে ৪০ সেন্টিমিটার গর্তের সৃষ্টি হয়। খবর স্ট্রেট টাইমসের।

তাৎক্ষণিকভাবে ওই গ্রেনেড হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুহূর্তের মধ্যে নিরাপত্তারক্ষীরা কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলেন গোটা এলাকা৷

দূতাবাসের গোপন ক্যামেরায় হামলাকারীর ছবি ধরা পড়েছে৷ সেই সূত্র ধরেই তাকে খোঁজা শুরু করেছে পুলিশ৷ ঘটনার সঙ্গে মেক্সিকোর পাচারকারী সংগঠনগুলোও যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷

দূতাবাসের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, এক ব্যক্তি বাইরে থেকে দূতাবাসের দিকে গ্রেনেড ছুড়ে পালিয়ে যাচ্ছে৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মেক্সিকোতে মার্কিন দূতাবাসে গ্রেনেড হামলা

আপডেট সময় ০২:০১:১১ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮