ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার নিজের সমর্থনে মুখ খুললেন জাকির নায়েক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এবার নিজের সমর্থনে কথা বললেন ভারতের আলোচিত ইসলাম প্রচারক ও পিস টিভির প্রতিষ্ঠাতা ড. জাকির নায়েক।

তিনি বলেন, আমি দেশের কোনো আইন ভাঙিনি। ইসলামের শত্রুরা আমাকে টার্গেট করেছে।

গতকাল শনিবার উত্তর মালয়েশিয়ার পেরিলপ্রদেশের কাঙ্গারে এক সভায় জাকির নায়েক এসব কথা বলেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

ওই সভায় তিনি আরও বলেন, যেসব মানুষ সমাজে শান্তি চায় না, তারাই আমার বিরুদ্ধে বলছে।

তিনি আরও বলেন, আমি শুধু ইসলামের তথা শান্তির বাণী প্রচার করছি; আর কিছুই নয়। আর এ কথা সব দেশের বেলায় সত্য। সে আমার দেশ ভারত হোক কিংবা কোনো পশ্চিমা দেশ হোক। ২০১৬ সালের ১ জুলাই ভারত ছেড়ে যান ড. জাকির নায়েক।

সেই সময় সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকা এবং মুদ্রাপাচারে সম্পৃক্ততার অভিযোগে জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ভারত সরকার।

তিনি বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন। দেশটির সরকার তাকে সাম্মানিক নাগরিকত্ব দিয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাতে ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ জন বিদেশিসহ ২০ জন নিহত হন।

এ ঘটনায় আলোচনায় আসেন জাকির নায়েক। নিহত দুই হামলাকারী জাকির নায়েকের অনুসারী বলে দাবি করা হয়।

এর পর উগ্রবাদী বক্তব্য প্রচারের অভিযোগে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় তার টেলিভিশন চ্যানেল পিস টিভি। এর পর তদন্তে নামে ভারত সরকার।

২০১৬ সালের ১৫ নভেম্বর তার এনজিও সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে অবৈধ প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে ভারত সরকার।

জাকির নায়েক অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ নাকচ করে আসছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার নিজের সমর্থনে মুখ খুললেন জাকির নায়েক

আপডেট সময় ০১:৫২:২৪ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮