ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী: সমাজকল্যাণমন্ত্রী চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল ৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই আন্দোলনকে কটাক্ষ:অভিনেত্রী শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ভাঙ্গুড়ায় জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ, যুবকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার ভাঙ্গুড়ায় আচমকা ট্রেন আসায় জীবন বাঁচাতে রেলব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে শিবলু হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে উপজেলার বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিবলু চাটমোহর পৌর শহরের শালিকা গ্রামের রফিক হোসেনের ছেলে। তিনি পেশায় অটোভ্যানচালক। শিবলু দীর্ঘদিন ভাঙ্গুড়া রেলস্টেশন এলাকায় বসবাস করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বড়াল রেলব্রিজের ওপর বসেছিলেন শিবুল। আচমকা ট্রেন এসে পড়ায় উপায় না পেয়ে জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দেন তিনি।

পরে খবর পেয়ে ফায়ার সাভিস ও থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে রাজশাহী ডুবুরি দলকে খবর দেয়া হয়।

শনিবার সকাল ১০টায় রাজশাহী ডুবুরি দলের সদস্যরা দেড় ঘণ্টা তল্লাশি চালিয়ে নদী থেকে শিবলুর মরদেহ উদ্ধার করে।

ভাঙ্গুড়া থানার ওসি মো. মাসুদ রানা জানান, ওই যুবক মাথায় গুরুতর আঘাত পেয়ে পানিতে তলিয়ে যায়। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী: সমাজকল্যাণমন্ত্রী

ভাঙ্গুড়ায় জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ, যুবকের মৃত্যু

আপডেট সময় ০৩:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮