ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এক বছরে আটজনের অভিষেক

আকাশ স্পোর্টস ডেস্ক:

২০১৮ সালে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের মোট আটজন ক্রিকেটারের অভিষেক হয়েছে। সর্বশেষ অভিষিক্ত খেলোয়াড় হচ্ছেন সাদমান ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের মাধ্যমে বাংলাদেশের ৯৪তম ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে অভিষেক এই বাঁহাতি ওপেনারের। এই ম্যাচের পর চলতি বছর বাংলাদেশের আর কোনো টেস্ট ম্যাচ নেই।

গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়েছিল স্পিনার সানজামুল ইসলামের। এরপর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় পেসার আবু জায়েদ রাহির। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অভিষেক হয় স্পিনার নাজমুল ইসলাম অপু এবং অলরাউন্ডার আরিফুল হকের।

সিরিজের দ্বিতীয় ম্যাচে অভিষেক হয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন ও পেসার সৈয়দ খালেদ আহমেদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয় ১৭ বছর বয়সী অফস্পিনার নাঈম হাসানের।

২০০০ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক বাংলাদেশের। ওই বছর মোট ১১ জন ক্রিকেটারের অভিষেক হয়েছিল লংগার ভার্সনের এই ক্রিকেটে। এরপর ২০০১ সালে ৯ জন ও ২০০২ সালে ১০ জনের অভিষেক হয়। ২০০২ সালের পর এই বছরই এতো বেশি সংখ্যক ক্রিকেটারের অভিষেক হলো।

২০১৮ সালে টেস্টে অভিষেক হলো যাদের

নাম প্রতিপক্ষ

সানজামুল ইসলাম শ্রীলঙ্কা

আবু জায়েদ রাহি ওয়েস্ট ইন্ডিজ

নাজমুল ইসলাম অপু জিম্বাবুয়ে

আরিফুল হক জিম্বাবুয়ে

মোহাম্মদ মিথুন জিম্বাবুয়ে

সৈয়দ খালেদ আহমেদ জিম্বাবুয়ে

নাঈম হাসান ওয়েস্ট ইন্ডিজ

সাদমান ইসলাম ওয়েস্ট ইন্ডিজ

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

এক বছরে আটজনের অভিষেক

আপডেট সময় ০৫:৩৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮