ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মারামারি-গালাগালি করে ম্যাচ জেতা যায় না: ম্যাথু হেইডেন

আকাশ স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা স্বভাবতই একটু বেশি আগ্রাসী। অতীতের প্রায় সব ম্যাচেই আগ্রাসী মনোভাব দেখিয়েছে অজি ক্রিকেটাররা। আগামী মঙ্গলবার ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সেই আগ্রাসী মনোভাব দেখানোর পরামর্শ দিয়েছেন সাবেক অজি ওপেনার ম্যাথু হেইডেন।

অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনার ম্যাথু হেইডেন বলেন, ‘প্রতিক্ষকের সঙ্গে পাল্লা দিয় লড়াই করার মানসিকতা নিয়েই আমাদেরকে খেলতে হবে। নিজেকে ভালো ছেলে প্রমাণ করার জন্য কেউ মাঠে নামে না। আমরা লড়াকু মেজাজে না থাকলে সেরা ক্রিকেটটা খেলতে পারি না। এখানে লড়াই মানে হাতাহাতি বা গালাগালির কথা বলছি না। শরীরের ভাষার কথা বলছি। জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামলে শরীরের ভাষা যে রকম থাকে, সে রকমই থাকা উচিত মাঠে। মাইকেল ক্লার্ক এটাই বলতে চেয়েছে। আর এটাই ঠিক।’

অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে ৪৭টি টেস্ট এবং ৭৪টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেয়া সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক জাতীয় দলের ক্রিকেটারদের উদ্দেশে বলেন, ‘পছন্দের দল হওয়ার দুশ্চিন্তা বাদ দিয়ে কীভাবে প্রতিপক্ষের সমীহ আদায় করা যায় আমাদের সেই চিন্তা করতে হবে। কারো ভালো লাগুক বা না লাগুক, আমি চাই অস্ট্রেলিয়া আগ্রাসী ক্রিকেট খেলুক। এটা আমাদের রক্তে মিশে আছে। এটা ছেড়ে দিলে হয়তো আমাদের সবাই ভালোবাসতে পারে। কিন্তু আর ম্যাচ জেতা হবে না।’

ক্লার্কের সেই পরামর্শ অনুসরণ করেই চলবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এমনটি জানিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক টিম পেইন বলেন, ‘প্রতিক্ষের কাছে পছন্দের দল হয়ে ওঠার প্রশ্নই নেই। আমরা চাই অস্ট্রেলিয়ার মানুষ ও ক্রিকেটপ্রেমীরা আমাদের পছন্দ করুক। ক্লার্কের ইচ্ছে অনুযায়ী আমরা কঠোর অস্ট্রেলিয়ান ক্রিকেটই খেলব। সবশেষ দুবাই টেস্টে আমরা যেভাবে খেলেছি সেভাবেই খেলাটাই চালিয়ে যাব।’

উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (১-১) ড্র করেছে ভারত। আগামী মঙ্গলবার থেকে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে কোহলিদের অস্ট্রেলিয়া সফর শেষ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

মারামারি-গালাগালি করে ম্যাচ জেতা যায় না: ম্যাথু হেইডেন

আপডেট সময় ১০:১৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮