ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আরেকটি মাইলফলকের সামনে তাইজুল

আকাশ স্পোর্টস ডেস্ক:

সময়টা দারুণ কাটছে তাইজুল ইসলামের। মাঠে নামলেই পাচ্ছেন উইকেট। গড়ছেন একের পর এক কীর্তি। এবার আরেকটি মাইলফলকের সামনে তিনি। আর ৬টি উইকেট পেলেই তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ১০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করবেন বাঁহাতি স্পিনার।

এখন পর্যন্ত ২২ টেস্টে ৪০ ইনিংসে ৩১.১০ গড়ে ৩.১৫ ইকোনমিতে ৯৪ উইকেট শিকার করেছেন তাইজুল। ৫ উইকেট আছে ৭বার, সেরা বোলিং ফিগার ৩৯/৮। ক্রিকেটের অভিজাত সংষ্করণে বাংলাদেশের পক্ষেই এটি সেরা বোলিং ফিগার।

টানা ৩ ইনিংসে ৫ উইকেট নেয়ার কীর্তিও আছে তাইজুলের। এর আগে এ নজির স্থাপন করেন সাকিব আল হাসান ও এনামুল হক জুনিয়র। এবার দেশের হয়ে দ্রুততম ১০০ উইকেট নেয়ার সুযোগ তার। রেকর্ডটি এখন সাকিবের দখলে।

মাইলফলক ধরতে দুটি ইনিংস পাচ্ছেন তাইজুল। শুক্রবার ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। চট্টগ্রামে ৬৪ রানের জয়ে ২ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য এ টেস্ট জিতে সিরিজ জয়। তিনি মাইলফলক ছুঁতে পারলে তা হবে স্বাগতিকদের জন্যই স্বস্তিদায়ক।

বাংলাদেশের হয়ে ক্রিকেটের আদি ফরম্যাটে ১০০ উইকেট নেয়ার কীর্তি আছে দুজনের-সাকিব ও মোহাম্মদ রফিকের। ৫৪ ম্যাচে ২০১ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ক্যারিবীয়দের বিপক্ষে শেষ টেস্টে এ সংখ্যা বাড়িয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন তিনি। আর সাবেক বাঁহাতি স্টাইলিশ স্পিনার রফিকের শিকার ৩৩ ম্যাচে কাঁটায় ১০০ উইকেট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আরেকটি মাইলফলকের সামনে তাইজুল

আপডেট সময় ০৬:০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮