ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুশফিককে নিয়ে দুশ্চিন্তা নেই, আঙুল ভেঙে গেলেও খেলবেন!

আকাশ স্পোর্টস ডেস্ক:

নেটে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ইনজুরির কারণে ঢাকা টেস্টে মুশফিকের খেলা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। শুক্রবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্ট শুরু হবে।

মুশফিকের ইনজুরি নিয়ে বুধবার অনুশীলন শেষে জাতীয় দলের টেস্ট ‘স্পেশালিস্ট’ ব্যাটসম্যান মুমিনুল হক সৌরভ বলেন, ‘আলহামদুলিল্লাহ! আমার মনে হয় মুশফিক ভাই ভালো আছেন। আমি যতটুকু জানি আঙুল ভেঙে গেলেও তিনি খেলবেন।’

মুশফিকের চোটের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান যুগান্তরকে বলেন, ‘মুশফিকুর রহিমের না খেলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তিনি সামান্য চোট পেয়েছেন।’

মুশফিকের ইনজুরি নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘তেমন কোনো সমস্যা নেই। এক্স-রে করা হয়েছে। তাতে কোনো চিড় ধরেনি। বাকিটা কাল বোঝা যাবে।’

এর আগে কাঁধের ইনজুরিতে বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস বাদ পড়ায় দলে স্কোয়াডের সংখ্যা হয়েছে ১৩ জনের।

আর এখন মুশফিকুর রহিম যদি খেলতে না পারেন, তাহলে এ সংখ্যা দাঁড়াবে ১২ জনে। সে ক্ষেত্রে জরুরি ভিত্তিতে তার পরিবর্তিত খেলোয়াড় নিতে হবে নির্বাচকদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুশফিককে নিয়ে দুশ্চিন্তা নেই, আঙুল ভেঙে গেলেও খেলবেন!

আপডেট সময় ০৮:২৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮