ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দেওয়া হচ্ছে: ট্রাম্প ইরান যুদ্ধ একটি ‘ভুল’: ব্রিটিশ চ্যান্সেলর নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ আত্মীয়ের কুলখানি শেষে ফিরছিলেন বাড়ি, পথে কাভার্ড ভ্যান কেড়ে নিল মা-ছেলের প্রাণ বনানীতে বহুতল ভবনে আগুন

বিএনপি ষড়যন্ত্র আওয়ামী লীগ প্রতিহত করবে: তোফায়েল

অাকাশ জাতীয় ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশ-বিদেশ, যেখানে বসেই বিএনপি ষড়যন্ত্র করুক আওয়ামী লীগ তা প্রতিহত করবে। রোববার জাতীয় প্রেসক্লাবে সতীর্থ-স্বজন আয়োজিত এক সেমিনার ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে ৪ হাজার ৬৮২ দিন কারাগারে রাখা হয়েছিল। আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসি ঘোষণা করা হলেও বঙ্গবন্ধু কারো কাছে মাথানত করেননি। এছাড়া বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদেরকে নির্মমভাবে জিয়াউর রহমান হত্যা করেছে তা আজ প্রমাণিত। ২১ আগস্টের গ্রেনেড হামলা ১৫ আগস্টের ধারাবাহিকতা।

তিনি আরো বলেন, খালেদা জিয়া সরকারের আমলে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যা চেষ্টা চালানো হয়। হাওয়া ভবন থেকে সে হামলার নেতৃত্ব দেয়া হয়েছে। সেই হামলায় শেখ হাসিনা বেঁচে গেলেও ২৪ জন নিহত হন। অসংখ্য মানুষ আহত হয়ে আজও যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন।

তোফায়েল আহমেদ বলেন, সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে জাতিকে খাটো করা হয়েছে। তারা (সুপ্রিম কোর্ট) জাতীয় সংসদকে অপরিপক্ব বলে সংবিধান পরিপন্থি কাজ করেছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী সিকদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ঢাকা দক্ষিণ) শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপি ষড়যন্ত্র আওয়ামী লীগ প্রতিহত করবে: তোফায়েল

আপডেট সময় ১২:৪৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭