ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী: সমাজকল্যাণমন্ত্রী চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল ৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই আন্দোলনকে কটাক্ষ:অভিনেত্রী শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় ছাত্রলীগ নেতার মাথায় গুলি করে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনকে (৪৫) মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে নগরীর শামবকসি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন শামবকসি এলাকার আবু মহসিনের ছেলে।

স্থানীয়রা জানায়, দেলোয়ার হোসেন গত সিটি কর্পোরেশন নির্বাচনে ২৬ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। রাত ৯টায় নিজ এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে দেলোয়ার হোসেনকে কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা গুলিবিদ্ধ দেলোয়ারকে আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, দেলোয়ারের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করে দেখছে।

Tag :
আপলোডকারীর তথ্য

মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী: সমাজকল্যাণমন্ত্রী

কুমিল্লায় ছাত্রলীগ নেতার মাথায় গুলি করে হত্যা

আপডেট সময় ১২:৫৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮