ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে ২০ লাখ টাকার ক্ষতি

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের সংলগ্ন বিশ্বরোড হাবিব মার্কেটে আগুনে সাত দোকান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে প্রায় ২০ লাখ টাকার মালামাল ছাই হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।
সরেজমিনে জানা যায়, টিন শেডের ওই মার্কেটে লেপ তোষক, কাঠের ফার্নিচার, স্টেশনারি, হোটেল, ট্রান্সপোর্ট এজেন্সি ও মাইক্রোবাস ইঞ্জিল ওয়ার্কসপসহ মোট সাত দোকানের মালামাল পুড়ে ছাই হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, স্থানীয় লোকজনের সহায়তায় সার্ভিসের দুটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই জহির মিয়ার লেপ তোষকের দোকানের তিন লাখ টাকা, ফার্নিচার ব্যবসায়ী আলামিন মিয়ার সাড়ে তিন লাখ, স্টেশনারি দোকানদার সামাদ মিয়ার চার লাখ, হোটেল মালিক রশিদের দুই লাখ, মাইক্রো ওর্য়াকশপ ও কুদ্দুছ মিয়ার দুই দোকানের ছয় লাখ ও ট্রান্সপোর্ট এজেন্সির মালিক আলমগীর মিয়ার ত্রিশ হাজার টাকার মালামাল ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

সরাইল বিশ্বরোড় হাইওয়ে পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, ভোর ৪টায় আগুন লাগার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল: জাপানের ১৫ বছরের শর্ত গ্রহণ

ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে ২০ লাখ টাকার ক্ষতি

আপডেট সময় ০৫:৫০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮