ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পর্যবেক্ষককরা মূর্তির মতো দাঁড়িয়ে পর্যবেক্ষণ করবেন: ইসি সচিব

অাকাশ জাতীয় ডেস্ক:

এবার নির্বাচন পর্যবেক্ষণে থাকবে ১১৮ দেশীয় সংস্থা। তবে একটি সংস্থার নিবন্ধন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, নির্বাচনের সময় পর্যবেক্ষকরা কোনো মন্তব্য করতে পারবেন না, কেবল মূর্তির মতো দাঁড়িয়ে পর্যবেক্ষণ করবেন। মাঠে থাকবেন সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও আনসার-ভিডিপি সদস্যরা।

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

হেলালুদ্দীন বলেন, পর্যবেক্ষণ যারা করবেন, তাদের কয়েকটি বিষয়ে আপনারা সাবধান বাণী উচ্চারণ করবেন, নির্বাচন কমিশনের কাছ থেকে যেটি পরিচয়পত্র দেয়া হবে, তারা যখন কেন্দ্র পর্যবেক্ষণে যাবেন, তখন সেটি সারাক্ষণ গলায় ঝুলিয়ে রাখতে হবে।

‘কারণ যে কোনো সময় যে কোনো ব্যক্তি ওখানে গেলে পড়ে বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, মেজিস্ট্রেট, তারা যদি দেখতে চান, জানতে চান, তা হলে তারা যাতে বুঝতে পারেন, আপনি একজন পর্যবেক্ষক।’

ইসি সচিব বলেন, পর্যবেক্ষকদের পরিচয়পত্র যাতে ভুয়া না হয়, এ জন্য আমরা অধিকতর সতর্কতা, নিরাপত্তার সঙ্গে এ কার্ডটি তৈরি করব। যাতে অন্যরা এটি নকল করতে না পারেন। ভুয়া কোনো কার্ড যাতে ইস্যু করতে না পারেন।

তিনি বলেন, প্রথমে যখন পর্যবেক্ষক কেন্দ্রে যাবেন, প্রিসাইডিং অফিসারকে তার পরিচয়পত্র জমা দিতে হবে। তবে মোবাইল ফোন নেয়া যাবে না। একটা কেন্দ্রে মোবাইল ফোন থাকবে দুই জনের কাছে। তারা হলেন, প্রিসাইডিং অফিসার ও পুলিশ ইনচার্জ।

‘পর্যবেক্ষকরা কোনো মন্তব্য করতে পারবেন না। কেবল মূর্তির মতো দাঁড়িয়ে পর্যবেক্ষণ করবেন। কেন্দ্রে যত সমস্যা হোক, তিনি কেবল পর্যবেক্ষণ করবেন, পর্যবেক্ষণ শেষে প্রতিবেদন দেবেন।’

হেলালুদ্দীন বলেন, পর্যবেক্ষণের সময় গোপন কক্ষে যাওয়া যাবে না। কাউকে নির্দেশনাও দেয়া যাবে না। তবে কোনো কেন্দ্রে অনিয়ম হলে নির্বাচন কমিশনকে জানাতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পর্যবেক্ষককরা মূর্তির মতো দাঁড়িয়ে পর্যবেক্ষণ করবেন: ইসি সচিব

আপডেট সময় ০২:২৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮