ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মুরাদনগরে গাজাসহ আটক ২, প্রাইভেটকার জব্দ

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার মুরাদনগরে ৯৭ কেজি গাজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার মুরাদনগর-ইলিয়েটগঞ্জ সড়কের নেয়ামতকান্দিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- নরসিংদীর রায়পুরের কাচারিকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে সিয়াম এবং ঠাকুরগাঁওয়ের সদর থানার ইসলামপুর গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে শাহিনুর। তারা দুই জন মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।

পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নেয়ামতকান্দি ব্রিজের উপর চেকপোস্ট বসিয়ে ঢাকা মেট্রো-গ ২২-০২০৯ নাম্বারের প্রাইভেটকারটি থামানো হয়। এর ভেতরে তল্লাশি চালিয়ে ৯৭ কেজি গাজা উদ্ধার করা হয়। এ সময় দুই জনকে আটকসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মনজুর আলম বলেন, আটক দুই জনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। তাদের আজ বিকালে কুমিল্লা জেলখানায় পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে গাজাসহ আটক ২, প্রাইভেটকার জব্দ

আপডেট সময় ০২:৪২:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮