ঢাকা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, র‌্যাবের দাবি জলদস্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের মহেশখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মানিক মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, নিহত মানিক মিয়া জলদস্যু। তার নামে জেলেদের অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ রয়েছে।

সোমবার ভোরে মহেশখালী উপজেলার সোনাদিয়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত মানিক মিয়া কুতুবদিয়া উপজেলার করলাপাড়া গ্রামের লেদু মিয়ার ছেলে।

কক্সবাজার র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মেহেদি জানান, সম্প্রতি মহেশখালী উপজেলার সোনাদিয়া এলাকায় জলদস্যুরা তৎপরতা বেড়ে যায়। জলদস্যুরা ১৫-২০ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসছিল এমন অভিযোগও আসে। এর ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র‌্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। একপর্যায়ে জলদস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জলদস্যু মানিক মিয়ার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, আট রাউন্ড গুলি ও ছয় রাউন্ড খালি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহতের মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, র‌্যাবের দাবি জলদস্যু

আপডেট সময় ০২:০০:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮