ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই আন্দোলনকে কটাক্ষ:অভিনেত্রী শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী কৃষি কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না : কৃষিমন্ত্রী ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি, ব্যারিস্টার ফুয়াদকে আইনি নোটিশ শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ করল মিসর, গাজায় আনন্দের ঢেউ ইমাম খামেনির রাষ্ট্রীয় জানাজায় স্পিকারের শ্রদ্ধা

সাভারে নারীসহ ৩ জনের ঝুলন্ত লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

সাভারে পৃথক ঘটনায় নারী পোশাক শ্রমিকসহ তিনজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ভোরে সাভারের আজেন্টসপাড়া, শাহীবাগ ও রাজফুলবাড়িয়ার কুটিবাড়ী এলাকা থেকে ওই তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- নিহত গার্মেন্টস শ্রমিক সজীব মিয়া (২২) সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার হরিনাথপুর গ্রামের আবদুর রশিদ মিয়ার ছেলে। সাথী আক্তার। (১৯) বাড়ি পাবনা জেলার সদর থানার সালেহপুর গ্রামে এবং রাজফুলবাড়িয়ার কুটিবাড়ি এলাকার বাসিন্দা রাজমিস্ত্রি। তবে তার নাম জানা যায়নি।

স্থানীয়রা জানান, ভোরে সাভারের হেমায়েতপুরের আজেন্টসপাড়া এলাকায় নিজ ভাড়া বাড়িতে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সজীব মিয়া নামে এক গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা পুলিশে খবর দেন।

পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে ভোরে সাভারের শাহীবাগ এলাকায় নিজ ভাড়া বাড়িতে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্থানীয় একটি পোশাক কারখানার নারী শ্রমিক সাথী আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতে শরীরে আঘাতের চিহ্ন ছিল। তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে দেয়া হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী ইমন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

এদিকে সকালে সাভারের রাজফুলবাড়িয়ার কুটিবাড়ি এলাকায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই সুজন বিশ্বাস জানান, নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সাভারে নারীসহ ৩ জনের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০১:৫৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮