ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা

সৌদি যুবরাজকে বাঁচাতে পারবেন না ট্রাম্প: মার্কিন সিনেটর

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি রাজতন্ত্রবিরোধী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সুস্পষ্ট দলিল-প্রমাণ হাতে থাকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় সৌদি যুবরাজের সম্পৃক্ততার বিষয়টি ধামাচাপা দিতে পারবেন না বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর র‍্যান্ড পল।

কেন্টাকি রাজ্য থেকে নির্বাচিত এ সিনেটর সিবিএস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

তিনি বলেন, সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানই যে খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছেন, সে ব্যাপারে সুস্পষ্ট দলিল-প্রমাণ সিআইএর হাতে এসেছে। কাজেই এখন আর তা ধামাচাপা দিয়ে রাখা যাবে না।

র‍্যান্ড পল বলেন, খাশোগি হত্যার দায়ে সৌদি আরবে আটক গোয়েন্দা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিবর্তে ট্রাম্প প্রশাসনের উচিত সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করা।

তিনি বলেন, মোহাম্মাদ বিন সালমানকে বাঁচানোর জন্য এসব গোয়েন্দা কর্মকর্তাকে আটক করা হয়েছে। কাজেই তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ না করে মোহাম্মাদ বিন সালমানের বিচার করার উদ্যোগ নেয়া উচিত।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটের ভেতর ব্যক্তিগত কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন খাশোগি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন

সৌদি যুবরাজকে বাঁচাতে পারবেন না ট্রাম্প: মার্কিন সিনেটর

আপডেট সময় ১২:১৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮