ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’:চিফ প্রসিকিউটর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার ২ পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

আপনি নিজেই নিজেকে অপরিপক্ক প্রমাণ করেছেন: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ প্রধান বিচারপতি এস কে সিনহাকে উদ্দেশ্য করে বলেছনে, আপনি সংসদকে কটাক্ষ করেছেন। আপনি বলেছেন সংসদ সদস্যরা অযোগ্য অপরিপক্ক। কিন্তু আপনি ভুলে গেছেন এই সংসদ হচ্ছে জনগনের নির্বাচিত সংসদ। আর এই সংসদ সদস্যদের নির্বাচিত হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। সংসদ সদস্য যদি অযোগ্য অপরিপক্ক হয় তাহলে রাষ্ট্রপতি অযোগ্য। আর মহামান্য রাষ্ট্রপতির নিয়োগপ্রাপ্ত হচ্ছেন আপনি। তাহলে আপনি নিজেই নিজেকে অযোগ্য অপরিপক্ক প্রমাণ করেছেন।

রোববার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জাতীয় শোক দিবস ২০১৭ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে করা মন্তব্যেরও সমালোচনা করে বলেন, আপনি ফাদার অব দা নেশন’স বলেছেন। জাতির কয়জন পিতা আছে? গোটা দেশের মানুষ জানে জাতির একজনই পিতা। পৃথিবীতে প্রত্যেকটা রাষ্ট্রে যে সমস্ত দেশ আন্দোলন সংগ্রাম করে স্বাধীন হয়েছে তাদেরও জাতির পিতা একজনই। তা আপনার কয়জন পিতা দরকার? এ সময় তিনি প্রধান বিচারপতিকে তার চেয়ারের সম্মানে হিসাব করে কথা বলার পরামর্শ দেন।

আলোচনা সভায় ভিসি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঝিনাহদহ -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা।

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় শোক দিবস উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. জাহাঙ্গীর হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ইবি শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত

আপনি নিজেই নিজেকে অপরিপক্ক প্রমাণ করেছেন: হানিফ

আপডেট সময় ০৮:৪৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭