ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অতিথি আপ্যায়নে খেজুরের গুড়ে দুধ কদু

আকাশ নিউজ ডেস্ক:

শীতে আমেজ কয়েকগুণ বাড়িতে দেয় খেজুরের গুড়ের নানা রকম পিঠে-পুলি-নাড়ু-পায়েস। খেয়েছেন কী? খেজুরের গুড়ে দুধ কদু। সকালের নাস্তায় মুড়ির সাথে গরম গরম দুধ কদু খেতে কিন্তু দারুণ লাগে। অতিথি আপ্যায়নে ঘরেই তৈরি করতে পারেন মজাদার এই খাবারটি।

আজ যুগান্তর পাঠকদের জানাবো খেজুরের গুড়ে সুস্বাদু দুধ কদু তৈরির রেসিপি। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন খেজুরের গুড়ে দুধ কদু।

উপকরণ :

দুধ ৪ কাপ, লাউ মিহি কুচি ২কাপ (লাউ কচি না হলে ভাল। ভেতরের নরম অংশ ফেলে নিন), গুড় ১কাপ, কাঠবাদাম কুচি ২ টেবিল চামচ, গুঁড়ো দুধ ১ কাপ বা আরো বেশি, এলাচ ৩-৪ টি ও দারুচিনি ১ টুকরো, ঘি ২ টেবিল চামচ, পোলাওর চাল ২ টেবিল চামচ (১ ঘন্টা ভিজিয়ে একটু হাত দিয়ে ভেঙে নিন)

বাদাম ছিটিয়ে পরিবেশন করুন।

প্রনালি :

হাঁড়িতে ঘি ও লাউ কুচি দিয়ে কিছুসময় অল্প আঁচে ভেজে নিন।লাউয়ের কাঁচা ভাব চলে গেলে চুলা বন্ধ করুন।হাঁড়িতে দুধ, এলাচগুঁড়ো দিন।

ফুটে উঠলে চাল দিয়ে চুলার আঁচ কমিয়ে অল্প আঁচে ঢেকে রান্না করুন।চাল সেদ্ধ হলে ভাজা লাউ দিন। অল্প আঁচে আর কিছুসময় রান্না করুন।

লাউ সেদ্ধ হয়ে নরম হলে গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে ঢেকে আরো ৫ মিনিট রাখুন।চুলা বন্ধ করুন। অন্য পাত্রে গুড় ও ১/৪ কাপ পানি দিয়ে চুলায় দিন। গুড় গলে ফুটতে থাকলে চুলা থেকে নামিয়ে লাউয়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিন।

উপরে বাদাম ছিটিয়ে দিন। ঠাণ্ডা করে পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অতিথি আপ্যায়নে খেজুরের গুড়ে দুধ কদু

আপডেট সময় ১১:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮