ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নতুন মার্কিন রাষ্ট্রদূত আসছেন বিকালে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ঢাকা আসছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। মিলার বাংলাদেশে মার্সিয়া ব্লুম বার্নিকাটের স্থলাভিষিক্ত হবেন।

আজ রোববার বিকালে মিলার ঢাকায় পৌঁছাবেন বলে কূটনৈতিক সূত্র জানায়।

এর আগে গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরে প্রথা অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে শপথগ্রহণ করেন মিলার। পররাষ্ট্র দফতরের চিফ অব প্রটোকল সেন ললার শপথ পরিচালনা করেন।

শপথ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত জিয়াউদ্দিন, ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা ও মার্শা বার্নিকাট বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে আর্ল মিলারকে অভিনন্দন জানান ও তার সফলতা প্রত্যাশা করেন।

বাংলাদেশের আগে বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন আর্ল রবার্ট মিলার। তিনি ১৯৮৭ সালে মার্কিন পররাষ্ট্র দফতরে যোগ দেন। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন।

এ ছাড়া নয়াদিল্লি, বাগদাদ ও জাকার্তায় মার্কিন দূতাবাসে আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন মার্কিন রাষ্ট্রদূত আসছেন বিকালে

আপডেট সময় ০২:৩১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮