ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

পরের দোষ খুঁজতে গিয়ে ধরা খেলেন জুকারবার্গ

আকাশ আইসিটি ডেস্ক:

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুকের বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গকে পদত্যাগ করতে অব্যাহত চাপ দিয়ে যাচ্ছেন।

প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের দোষ খুঁজে বের করতে ফেসবুক রিপাবলিকান মালিকানাধীন একটি রাজনৈতিক পরামর্শ ও পিআর ফার্মকে ভাড়া করেছে বলে নিউ ইয়র্ক টাইমসে খবর বেরিয়েছে। এর পর থেকেই পদ ছাড়তে চাপ বাড়তে থাকে জুকারবার্গের ওপর।

শনিবার ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক খবরে বলা হয়েছে, ফেসবুকের বড় একটা অংশের মালিক ট্রিলিয়াম অ্যাসেট ম্যানেজম্যান্টের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট জোনাস ক্রোনও জুকারবার্গকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

জোনাস ক্রোন বলেন, ফেসবুক এমন আচরণ করছে, যেন এটি একটি তুষারফলক। এটা একটা কোম্পানি। কাজেই কোম্পানিগুলোকে চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার মধ্যে একটা পৃথকীকরণ দরকার।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ওয়াশিংটনভিত্তিক রক্ষণশীল রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ডিফাইনারস পাবলিক অ্যাফেয়ারসকে ভাড়া করেছিল ফেসবুক। প্রতিদ্বন্দ্বী কোম্পানি ও সমালোচকদের সমস্যা খুঁজে বের করতেই ডিফাইনারসকে ভাড়া করা হয়েছিল।

তবে এক সংবাদ সম্মেলনে এ ফার্ম সম্পর্কে আগে থেকে জানতেন না বলে জানিয়েছেন মার্ক জুকারবার্গ।

তিনি বলেন, পত্রিকার প্রতিবেদন পড়ার পর কর্মীদের কাছ থেকে আমি ফোন পাই এবং ফার্মটির সঙ্গে সম্পর্কোচ্ছেদ করি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নীরবতা ভাঙলেন শ্রাবন্তী

পরের দোষ খুঁজতে গিয়ে ধরা খেলেন জুকারবার্গ

আপডেট সময় ০২:৫২:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮